আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূদ এক নারী শিক্ষার্থীসহ দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্সটন অ্যালামনাই উইকলি (পিএডব্লিউ অনুসারে, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বিক্ষোভকারীরা তাঁবু স্থাপন করে। এরপর অচিন্ত্য শিভালিঙ্গম ও হাসান সাইদ নামের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছেন অচিন্ত্য শিভালিঙ্গম।


বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেনিফার মরিল বলেছেন, দুই শিক্ষার্থীকে অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার এবং ক্যাম্পাসে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে তাঁবু স্থাপন করা বিশ্ববিদ্যালয়ের নীতির লঙ্ঘন।

মুখপাত্র মাইকেল হটকিস ডেইলি প্রিন্সটোনিয়ানকে নিশ্চিত করেছেন, তাদের তাদের উচ্ছেদ করা হয়নি এবং তাদের হাউজিংয়ের অনুমতি দেওয়া হবে।

শিভালিঙ্গম প্রিন্সটনে পাবলিক অ্যাফেয়ার্স ইন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী আর সাঈদ পিএইচডি ক্যান্ডিডেট।

একটি বিবৃতিতে মরিল বলেছেন, কার্যকলাপ বন্ধ করতে ও এলাকা ছেড়ে যেতে জননিরাপত্তা বিভাগ থেকে শিক্ষার্থীদের বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। নির্দেশনা না মানায় তারা এখন শাস্তি পেয়েছে। দুজনকে গ্রেপ্তারের পর বাকি বিক্ষোভকারীরা ‘স্বেচ্ছায়’ নিজেদের গুছিয়ে নিয়েছে।

হটকিস বলেছেন, বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার কাউকে উচ্ছেদ করেনি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিষিদ্ধ শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসনে থাকার অনুমতিও দিয়েছে।

ডেইলি প্রিন্সটোনিয়ান অনুসারে, বুধবার একটি ইমেলে আন্ডারগ্রাজুয়েট ছাত্রদের ক্যাম্পিং করার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজায় হাজার হাজার বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করা শুরু করেছে। এ ঘটনার পর শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর টনক নড়েছে।

নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ সারা দেশের কলেজে ছড়িয়েছে। বিক্ষোভে অংশ নেওয়ায় শত শত শিক্ষার্থীকে পুলিশের মুখোমুখি হতে হয়েছে। তারা সকলেই ফিলিস্তিনপন্থী স্লোগান দিয়েছে। সকলেরই দাবি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত