আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

১৭ বছর বয়সে অ্যাটর্নি হলেন ক্যালিফোর্নিয়ার এক কিশোর

১৭ বছর বয়সে অ্যাটর্নি হলেন ক্যালিফোর্নিয়ার এক কিশোর

ছবিঃ এলএবাংলাটাইমস

মাত্র ১৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়া রাজ্যের স্টেট বার পরীক্ষায় পাস করেছেন এক কিশোর। দ্য তুলেয়ার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর চলতি সপ্তাহে জানিয়েছে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে পাস করা ওই কিশোরের নাম পিটার পার্ক। ৫ ডিসেম্বর তিনি অ্যাটর্নি হিসেবে শপথ নেন।

স্টেট বারের নির্বাহী পরিচালক লেহ উইলসন বলেন, যেকোনো বয়সেই ক্যালিফোর্নিয়া বারের পরীক্ষায় পাস করা যে কারও জন্য বিরাট অর্জন। আর এটা যদি পার্কের মতো এত কম বয়সে হয়, তাহলে এটি অসাধারণ কৃতিত্ব এবং এই সাফল্য উদ্‌যাপন করা যেতেই পারে।

চলতি সপ্তাহে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্ক গত জুলাইয়ে এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আর ফল প্রকাশিত হয়েছে গত ৯ নভেম্বর।

১৩ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সাইপ্রাসে অক্সফোর্ড একাডেমিতে হাইস্কুল শুরু করেন পার্ক। এরপর কলেজ লেবেল প্রফিশিয়েন্সি পরীক্ষায় পাস করার পর নর্থওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে চার বছরের জুরিস ডক্টর প্রোগ্রাম শুরু করেন।

২০২১ সালে পার্ক অঙ্গরাজ্যের হাইস্কুল প্রফিশিয়েন্সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং এ বছর উত্তীর্ণ হন। আগস্টে তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে একজন ল ক্লার্ক হন। অক্টোবরের শেষের দিকে তিনি ১৮ বছরে পা দেন এবং অ্যাটর্নি হিসেবে ৫ ডিসেম্বর শপথ নেন

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত