আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি নেই

ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি নেই

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল খুব শিগগিরই ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। তার আগে অনেক ক্রিকেটবোদ্ধার মতো নিজের পছন্দের স্কোয়াড ঘোষণা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

 

অনুসরণ করুনআসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঞ্জরেকারের এ দলে নেই সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। হার্দিকের পরিবর্তে মাঞ্জরেকার লক্ষ্নৌ জায়ান্টসে অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে বেছে নিয়েছেন। মাঞ্জরেকারও নিজের দলে কোহলিকে রাখেননি। অবশ্য কোহলিকে না রাখার কোন ব্যাখ্যা দেননি মাঞ্জরেকার।


দেশটির সাবেক ক্রিকেটারের বিশ্বকাপ দলে ওপেনার হিসেবে রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়ালকে। বিকল্প ওপেনার হিসেবে আছেন লোকেশ রাহুল। এছাড়া টপ অর্ডারে রয়েছেন সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব। তবে নেই গত কয়েক বছর ধরে ফর্মের চূড়ায় থাকা শুভমান গিল। স্পিনারদের ক্যাটাগরিতে কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

অলরাউন্ডার বিভাগে, মাঞ্জরেকর রবীন্দ্র জাদেজা এবং ক্রুনাল পান্ডিয়াকে বেছে নিয়ে বাদ দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবেকে।

পেস বোলিংয়ে এবারের এবারের আইপিএলে লক্ষ্নৌ সুপার জায়ান্টসের হয়ে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে দলে নিয়েছেন মাঞ্জরেকার। অন্যরা হলেন- জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আভেস খান ও হারশিত রানা।

মাঞ্জরেকারের ভারত দল:

রোহিত শর্মা, যসশ্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, রিশভ পন্ত, সাঞ্জু সামসন, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, আভেস খান, মোহাম্মদ সিরাজ, মায়াঙ্ক যাদব ও হারশিত রানা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত