আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ

ছবিঃ এলএবাংলাটাইমস

জর্জিয়া অঙ্গরাজ্যের ইমোরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমবেত হয়েছেন শিক্ষার্থীরা। চলছে বিক্ষোভ। সাদা কাপড় জড়িয়ে তার ওপর দেওয়া হয়েছে লাল রং, যেন রক্তমাখা কাফনে মোড়ানো সারি সারি শিশুর মরদেহ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহত প্রায় ১৩ হাজার শিশুর প্রতি সমবেদনা ও শোক জানাতেই শিক্ষার্থীদের এই আয়োজন।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ জানাতে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান নেন ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা চান, ইসরায়েলের সঙ্গে যেন বিশ্ববিদ্যালয়টির কোনো সংশ্লিষ্টতা না থাকে। এই বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে হামলা চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় অন্তত ২৮ শিক্ষার্থীকে।

শুধু ইমোরি বিশ্ববিদ্যালয় নয়, কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডজনখানেক বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ। সেখানেও ব্যাপক দমন–পীড়ন ও ধরপাকড় চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শত শত বিক্ষোভকারীকে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার শঙ্কায় ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনায় মামলা করা হয়েছে নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। ছয় মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি। যাঁদের বেশির ভাগই শিশু ও নারী। এর প্রতিবাদে সপ্তাহখানেক আগে প্রথম কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, জর্জটাউন ইউনির্ভাসিটি, ইউনির্ভাসিটি অব টেক্সাস, নিউইয়র্ক ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমারসন ইউনিভার্সিটি, ইয়েল ইউনির্ভাসিটি, ইউনিভার্সিটি অব ব্লুমিংটন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলে, ইউনির্ভাসিটি অব মিশিগানসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে গত কয়েক দিনে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ৯৩ জন, ইউনির্ভাসিটি অব টেক্সাস থেকে ৫৭, এমারসন ইউনিভার্সিটি থেকে ১০৮, ইয়েল ইউনিভার্সিটি থেকে ৪৮, নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে ১২০ ও ইউনিভার্সিটি অব ব্লুমিংটন থেকে ৩৩ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত