আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব হওয়া সন্তানটি মারা গেছে

বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব হওয়া সন্তানটি মারা গেছে

ইসরায়েলি বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব করা একটি কন্যাশিশু জন্মের মাত্র কয়েক দিন পরেই মারা গেছে। গাজার একটি হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।


নাম রাখা হয়েছে সাবরিন আল-রুহ। দ্বিতীয় নামের আরবি অর্থ ‘আত্মা’। তার মা সাবরিন আল-সাকানি (আল-শেখ) শনিবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাতে ইসরায়েলি হামলায় নিহত হন।


শিশুটিকে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার মধ্যরাতের পরপরই রাফার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু সাবরিন আল-সাকানিকে মায়ের পেট থেকে জীবিত উদ্ধার করেছিলেন চিকিৎসকরা।

শিশুটিকে অন্যান্য শিশুদের সঙ্গে ইনকিউবেটরে রাখা হয়েছিল। তার কোমরে একটি টেপ বেঁধে রাখা হয়। এতে লেখা হয় ‘শহীদ সাবরিন আল-সাকানির সন্তান।’

চিকিৎসকরা সে সময়ই শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন। ১ দশমিক ৪ কেজি ওজনের এই শিশু অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় তার শ্বাসপ্রশ্বাসে মারাত্মক সমস্যা ছিল।

হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য লড়াই করেছেন। হাত পাম্প ব্যবহার করে তার ফুসফুসে বাতাস পৌঁছানোর চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুবরণ করেছে শিশুটি।

গত সপ্তাহে শনিবার রাতে রাফাহের দুটো বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছিলেন ১৯ ফিলিস্তিনি। তাদের মধ্যে শিশু সাবরিনের মা সাবরিন আল-সাকানিও ছিলেন। মৃত্যুর সময় তিনি সাড়ে ৭ মাসের অন্তঃস্বত্তা ছিলেন। ওই হামলায় বেশ কিছু শিশুও মারা গিয়েছিল। তার মধ্যে এবার যোগ হল শিশু সাবরিনও।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত