আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় করোনা রোগীর সংখ্যা ছাড়াল ৫ লাখ

ক্যালিফোর্নিয়ায় করোনা রোগীর সংখ্যা ছাড়াল ৫ লাখ

ছবি: এলএ বাংলা টাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসাবে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। জুলাই মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মহামারি শুরুর পর হতে সবচেয়ে বেশি। 

 রাজ্যের প্রতিবেদনে জানা যায়, মোট করোনা আক্রান্তের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে জুলাই মাসে। এ সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৯৭৪ জন। জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২০ হাজার ১৭৭ জন।

 এদিকে জুলাই মাসে করোনায় মারা গেছেন ৩ হাজার ১৩৭ জন। জুন মাসের তুলনায় এই মৃত্যু হার ৬৪ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্তের এই হার বেড়েছে মেমোরিয়াল ডে ও জুনের প্রথমদিকে বাসিন্দাদের চাল-চলনে অসাবধানতার ফলে। 

 সেসময় বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয় ও বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে মেলামেশার শুরু করেন বাসিন্দারা। এরপর ভাইরাস সুপ্ত অবস্থায় ছিল। পরবর্তীতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যায়। 

 এছাড়া ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনও এই সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। মাস্ক না পরে ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই অনেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার জর্জ লেম্প বলেন, ওই সবকিছু প্রায়ই একই সময়ে ঘটেছিল। 

 এছাড়া বে এরিয়ায়ও সমানতালে বেড়েছে করোনা সংক্রমণ। মহামারি শুরুর পর হতে এবারই প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রতি ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। 

 রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩০ জন, মৃত ৯ হাজার ২২৯ জন। এছাড়া বে এরিয়ায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ১৮৮ ও মারা গেছেন ৮২১ জন। 

 এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত