আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভাড়াটিয়াদের অর্থ সহায়তা দেবে লস এঞ্জেলেস কাউন্টি

ভাড়াটিয়াদের অর্থ সহায়তা দেবে লস এঞ্জেলেস কাউন্টি

এলএ বাংলা টাইমস

করোনাভাইরাসে মহামারীর কারণে অর্থনৈতিক সমস্যায় পড়েছেন- লস এঞ্জেলেসে বসবাসকারী এমন ভাড়াটিয়ারা তাদের ভাড়া পরিশোধের জন্য শীঘ্রই অর্থ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।  


লস এঞ্জেলেস কাউন্টির ‘রেন্ট রিলিফ’ এর আওয়তায় এ সপ্তাহের সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে এবং ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। পরিবারগুলোকে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ সহায়তা দেয়া হবে। 

এই জরুরি ভাড়া সহায়তার যোগান দেয়া হবে ফেডারেল ‘কেয়ারস’ অ্যাক্টের অর্থ থেকে। 

বরাদ্দকৃত অর্থের অর্ধেক সরাসরি চলে যাবে নির্দিষ্ট জিপ কোডের মধ্যে বসবাসকারী ভাড়াটিয়াদের কাছে। ভাড়াটিয়াদের বাসা থেকে উচ্ছেদ হবার অবস্থার দেখে কাউন্টি কর্তৃপক্ষ এরিয়া নির্বাচন  করবেন। বাকি অর্ধেক সহায়তা দেয়া হবে লটারির মাধ্যমে, যারা এই কার্যক্রমের শর্ত পূরণ করেছেন তেমন ভাড়াটিয়াদের কাছে। 

লস এঞ্জেলেস কাউন্টি ডেভেলপমেন্ট অথোরিটির দেয়া তথ্য অনুযায়ী যেসব ভাড়াটিয়ারা- লস এঞ্জেলেস শহরে থাকেন না, যারা মহামারীর কারণে চাকরি হারিয়েছেন অথবা কাজের ঘণ্টা কমে যাওয়ায় বেতন কমে গেছে, চাইল্ডকেয়ার বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় চাইল্ডকেয়ারে যাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, যাদের পরিবারে করোনাভাইরাস আক্রান্ত রয়েছে এবং এজন্য মেডিক্যাল খরচ দিতে হবে, এবং সর্বোপরি সরকারের নিষেধাজ্ঞার ফলে যাদের আয় কমে গেছে বা বন্ধ হয়ে গেছে এমন পরিবারগুলো অর্থ সহায়তা পাবে। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত