আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কিছুটা নিয়ন্ত্রনে এসেছে এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের দাবানল

কিছুটা নিয়ন্ত্রনে এসেছে এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের দাবানল

ছবিঃ এলএ বাংলা টাইমস

আগের থেকে কিছুটা নিয়ন্ত্রনে এসেছে এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের লেক হিউজেস এলাকার দাবানল।

সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত দাবানলের ৩১ শতাংশ আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে জানিয়েছেন লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জ্যাক মিলার। 

জ্যাক মিলার আরো জানান, দাবানলে এখনো ৪,৫০০ ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বৈরি আবহাওয়া ও ঝড়ো বাতাসের জন্য আগুন নিয়ন্ত্রনে আনতে হিমশিম খাচ্ছে। তবে পাহাড়ের উপরের আগুন কিছুটা নিয়ন্ত্রনে এসেছে। 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে ইতোমধ্যে ২৯ স্কয়ার মাইল জমি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ন্যাশনাল এঞ্জেলেস ফরেস্টের ৩৩টি কাঠামো ধসে গেছে৷ 

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, দাবানলে আক্রান্ত বেশ কিছু এলাকার তাপমাত্রা 'ট্রিপল-ডিজিটে' পৌঁছে যেতে পারে।

সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানিয়েছে,  অত্র এলাকার বাতাস দূষিত হয়ে আছে। ফলে এটিকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

নয়টি হেলিকপ্টার, ছয়টি এয়ার ট্যাংকার, ৫০ টি ফায়ার ইঞ্জিন এবং এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট ও লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের পনেরোশো কর্মী দাবানলের আগুন নিয়ন্ত্রনে কাজ করছে৷ 


এলএবাংলাটাইমস/ওএম





শেয়ার করুন

পাঠকের মতামত