আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিয়ন্ত্রণে আসছে ক্যালিফোর্নিয়ার দাবানল 'ববক্যাট ফায়ার'

নিয়ন্ত্রণে আসছে ক্যালিফোর্নিয়ার দাবানল 'ববক্যাট ফায়ার'

ছবি: এলএবাংলাটাইমস

ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ক্যালিফোর্নিয়ার সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল ববক্যাট ফায়ার। ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত চেষ্টায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত দাবানলটির ১৭ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে৷ 

ইউএস ফরেস্ট সার্ভিস সূত্র জানিয়েছে, দাবানলে ইতোমধ্যে ১ লাখ ৯ হাজারের একর জমির বেশি ভস্মীভূত হয়েছে। অন্তত তিন সপ্তাহ ধরে সক্রিয় রয়েছে দাবানলটি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে ১৫০০ কর্মী কাজ করছে, তবে আরো বেশি জনবল প্রয়োজন সম্পূর্ণ দাবানল নিয়ন্ত্রণে আনতে। দাবানলের কারণে ইতোমধ্যে ২৯ টি ভবন ধসে গেছে, আরো ৬০ টি ভবন ধসে যেতে পারে ধারণা করা হচ্ছে। 

দাবানলের কারণে এঞ্জেলেস ফরেস্টের পর্যটন অবকাশ কেন্দ্র মাউন্ট উইলসন এরিয়া ঝুঁকিতে রয়েছে। এছাড়াও বেশকিছু পাহাড়ে বসবাসরত কমিউনিটির বাড়িঘর ও স্টেট রুটের দুটি কাঠামো ধসে যেতে পারে। ইতোমধ্যে ১০০০ বাড়িঘর পুড়ে যাওয়ার আশংকা করছে ফরেস্ট কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে, দাবানল আক্রান্ত অঞ্চলগুলোর বাতাস দূষিত হওয়ায় রেড এলার্ট জারি রেখেছে সাউথ কোস্ট এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত