আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বন্ধ হয়ে যাবে গ্যাসোলিন চালিত গাড়ি

ক্যালিফোর্নিয়ায় বন্ধ হয়ে যাবে গ্যাসোলিন চালিত গাড়ি

ছবি: এলএবাংলাটাইমস

২০৩৫ সালের মধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গ্যাসোলিন চালিত প্রাইভেট কার ও ট্রাক বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য কর্তৃপক্ষ। রাজ্যটিতে কার্বন নিঃসরণ কমাতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

বুধবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসাম জানান, ভবিষ্যতে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়াতে ও কার্বন নিঃসরণের হার কমানোর জন্য এই ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এ সময় অন্যান্য রাজ্যগুলোর প্রতি নিউসাম একই আহবান জানিয়েছে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রি ও উৎপাদনে পৃষ্ঠপোষকতা করতে বলেন। যুক্তরাষ্ট্রের অটোমোবাইলের একটি বড় বাজার রয়েছে ক্যালিফোর্নিয়ায়। দেশটির প্রায় ১১ শতাংশ অটোমোবাইল ও গাড়ি বিক্রি হয় ক্যালিফোর্নিয়াতে। 

গভিন নিউসাম সংবাদ সম্মেলনে আরো জানান, ২০২৪ সালের মধ্যে তেল ও গ্যাসের খনি খননে হাইড্রোলিক ফ্র‍্যাকচারিং পদ্ধতির নতুন অনুমোদন প্রক্রিয়া বন্ধ করা হবে৷ 

গভিন নিউসাম বলেন, বিশ্বের ১৫টি দেশের সাথে একাত্মতা ঘোষণা করে এই পদক্ষেপ নিতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া। ২০৩৫ সালের মধ্যে ১০০% বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর ফলে ৩৫% কার্বন নিঃসরণ কমে যাবে। আর ২০৪৫ সালের মধ্যে সকল ধরণের গ্যাসোলিন চালিত যানবাহন ব্যবহার বন্ধ করা হবে৷ 

প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক প্রাকৃতিক দূর্যোগে নাজেহাল ক্যালিফোর্নিয়া। দাবানল, দাবদাহ আর ভূমিকম্পে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘনঘন দূর্যোগের কবলে পড়ছে রাজ্যটি। 



এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত