আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বেড়েছে করোনা রোগী: স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

ক্যালিফোর্নিয়ায় বেড়েছে করোনা রোগী: স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সাম্প্র‍তিক পরিসংখ্যানে দেখা গেছে, করোনাভাইরাসে আক্তান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা ৮৯ শতাংশ বেড়েছে৷ 

ক্যালিফোর্নিয়া সেক্রেটারি অব হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর প্রধান ড. মার্ক ঘ্যালি জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় এখন প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

ড. মার্ক ঘ্যালি জানান, হঠাৎ করে সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে লেবার ডের ছুটি, দাবানল ও ভূমিকম্প। তিনি বলেন, সাম্প্রতিক লেবার ডের ছুটিতে অনেক বাসিন্দাই স্বাস্থ্যবিধি লংঘন করেছে। তাছাড়া দাবানলের কারণে অনেক বাসিন্দাকেই অন্যত্র সরে যেতে হয়েছে। ফলে করোনার সংক্রমণ বেড়ে গেছে। 

ড. মার্ক আরো জানান, ক্যালিফোর্নিয়ায় সামনে আরো তীব্র গরম পড়তে পারে। তখন আবারো সংক্রমণ বেড়ে যেতে পারে। তিনি বাসিন্দাদের সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলতে ও সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে আহবান জানান। পাশাপাশি বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও প্রয়োজনে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দেন৷ 

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলেও এটি ক্যালিফোর্নিয়াবাসীর উপর প্রয়োগ করার আগে সেটি নিজস্ব ল্যাবে যাচাই করার কথাও বলেন ড. মার্ক। 

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্যালিফোর্নিয়াতে৷ জন হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ লাখের উপর বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১৫ হাজার ৪৬১ জন। আর সংক্রমণের হার বর্তমানে দুই দশমিক আট শতাংশ। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত