আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ

ছবি: এলএবাংলাটাইমস

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করলো ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের আয়োজনে নয়া কিচেন রেস্টুরেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা ও কেক কাটা হয়।

স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই এর সভাপতিত্বে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কনস্যুলেট জেনারেল জনাব তারেক মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা জনাব মুস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান, সহ-সভাপতি জনাব শামীম হোসাইন।প্রধান বক্তা ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ড.রবি আলম।

স্টেট যুবলীগ এর সাধারণ সম্পাদক সোহেল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত বক্তারা বলেন, 'শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে শেখ হাসিনা যে ত্যাগ ও একাগ্রতা দেখাচ্ছেন, এটি প্রশংসনীয়। তিনি দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলছেন, উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে গেছেন। তথ্য-প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে তিনি মাইলফলক সৃষ্টি করেছেন'।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল চৌধুরী, উপদেষ্টা সোহেল রহমান বাদল, উপদেষ্টা ফিরোজ আলম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম পাপ্পু, সাংগাঠনিক সম্পাদক টী জাহান কাজল, সাংগাঠনিক সম্পাদক আলী আহম্মেদ ফারিস, স্বাস্থ্য সম্পাদক মাহমুদা আলম, সদস্য আমাতুল মওলা পুতুল, আওয়ামী লীগ নেতা শামসুর রহমান পনির, অসিতি বড়ুয়া, আরেফিন বাবলু, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন টীপু, যুগ্ম-সম্পাদক জহির উদ্দিন, স্টেট মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা পারভীন, স্টেট যুবলীগ নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ হাসান রুবেল,আফরোজ আলম,হেলাল উদ্দিন,ফয়েজ উদ্দিন,জেসমিন সুলতানা শম্পা।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত