আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনায় একদিনে আক্রান্ত ১২৮৫, মৃত ২৮

লস এঞ্জেলেসে করোনায় একদিনে আক্রান্ত ১২৮৫, মৃত ২৮

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছেই না। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট  অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, রবিবার (১১ অক্টোবর) করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ১২৮৫ জন। মারা গেছেন আরো ২৮ জন। 

এই নিয়ে রাজ্যটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭৬৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হলো ২ লাখ ৮১ হাজার  ১৬৫ জনে। 

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, মোট আক্রান্তের ৭২ শতাংশ রোগীর বয়স ৫০ বছরে নিচে। রবিবার মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ১৮ থেকে ২৯ এর মধ্যে, দুইজনের বয়স ৩০ থেকে ৪৯ এর মধ্যে, সাতজনের বয়স ৫০ থেকে ৬৪ এর মধ্যে, নয়জনের বয়স ৬৪ থেকে ৭৯ এর মধ্যে এবং বাকী নয়জনের বয়স ৮০ এর উপরে। 

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, এখনো বাসিন্দাদের সতর্ক হওয়ার সময় আছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যক। বিশেষ করে তরুণদের সতর্ক থাকা উচিত, কারণ তরুণেরা করোনায় আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হতে পারে। 

পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭২ শতাংশের পূর্বের শারীরিক জটিলতা ছিলো। 

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ না কমায় শীঘ্রই ব্যবসা প্রতিষ্ঠান পুরোদমে চালু হচ্ছে না। সীমিত আকারে বেশকিছু ইনডোর বিজনেস সেন্টার ও বার-রেস্টুরেন্ট খোলা রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 

যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৪০ হাজার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ন্যাশনাল এলার্জি এন্ড ইনফেকশাশ ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি জানিয়েছেন, আসন্ন শীতে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ আরো বাড়বে৷ পাশাপাশি ২০২১ সালের মাঝামাঝির আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত