আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২০২১ থেকে নতুন ৬ আইন কার্যকর হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

২০২১ থেকে নতুন ৬ আইন কার্যকর হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় ২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ছয়টি নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। মূলত এসব নতুন আইন কর্মজীবী ও পারিবারিক সুরক্ষা বিষয়ে জারি করা হচ্ছে।

এছাড়া কর্মজীবীদের জন্য ফ্যামিলি লিভ এর সময় বৃদ্ধি, যে কোনো কোম্পানির বোর্ড অব ডিরেক্টর হিসেবে অবহেলিত গোষ্ঠীর কাউকে অন্তর্ভূক্তি, করোনা সংক্রমণের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান এবং এর কর্মচারীদের ভূমিকা- এসব বিষয়ে এই নতুন আইনগুলো কার্যকর হচ্ছে।

নতুন ছয় আইনের সবকিছুই জনসাধারণের জীবনে প্রভাব না ফেললেও বেশ কিছু আইন কর্মজীবী ও পরিবার সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও দাবানল বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের সুরক্ষায় নতুন কিছু নীতিমালাও থাকছে নতুন আইনগুলোতে।

চলুন দেখে নিই ক্যালিফোর্নিয়ার নতুন আইন ও এর কার্যকারিতার বৃত্তান্ত:

কর্মচারীদের জানার অধিকার: এসেম্বলি বিল ৬৮৫ এর এই আইনটিকে বলা হচ্ছে 'কর্মচারীদের জানার অধিকার' আইন। এই আইনে কর্মক্ষেত্রে কারো যদি করোনার উপসর্গ দেখা দেয়, তবে সেটি সাথে সাথেই অন্যান্য কর্মচারীদের জানাতে হবে।

একই সাথে কোনো কর্মচারী কর্মক্ষেত্রে সংক্রমিত হলে কী সুবিধা ও সাহায্য দেওয়া হবে, সেগুলোও লিখিত আকারে কর্মচারীদের জানাতে হবে। এছাড়া প্রতিষ্ঠানে সংক্রমণ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্থানীয়
পাবকিল হেলথ এজেন্সিতে জানাতে হবে। কেউ এই তথ্য সঠিক সময়ে জানাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হবে।

অবহেলিত জনগোষ্ঠীকে অন্তর্ভূক্তি: ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, পাবলিক সার্ভিস প্রতিষ্ঠানগুলোর বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবে কমপক্ষে এক জন নারীকে রাখতে হবে। এবার এসেম্বলি বিল ৯৭৯ তে পূর্বের আইনের সাথে নতুন কিছু সংযোজন করা হয়েছে। নতুন আইনে, বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবে অবহেলিত জনগোষ্ঠী থেকে এক জনকে রাখতেই হবে। অবহেলিত জনগোষ্ঠী বলতে মূলত আত্মপরিচয়সম্পন্ন কৃষ্ণাঙ্গ, আফ্রিকা আমেরিকান, হিসপ্যানিক, ল্যাটিন, এশিয়ান, নেটিভ আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান, নেটিভ আলাস্কান বা সমকামী যে কোনো ব্যক্তিকে বুঝানো হয়েছে। এরপর ২০২২ সালে যদি বোর্ড অব ডিরেক্টর এর সদস্য সংখ্যা নয় জন হয়, তবে অন্তত ৩ জনকে অবহেলিত জনগোষ্ঠী থেকে নিতে হবে। এই আইন লংঘন করলে ১ লাখ থেকে ৩ লাখ ডলার জরিমানা করা হবে।

ফ্যামিলি রাইটস এক্ট: ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করা কর্মচারীদের জন্য সিনেট বিল ১৩৮৩ জারি করা হয়েছে৷ এই আইন অনুযায়ী, যেসব কোম্পানি বা ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অন্তত চার বা পাঁচ জন কর্মচারি আছে, তাদের মধ্যে কেউ ফ্যামিলি লিভ চাইলে অবশ্যই সেটি গ্রহণ করতে হবে।

এছাড়া সন্তান ও স্বামী-স্ত্রী ছাড়াও পরিবারের অন্য সদস্যদের জন্যও ফ্যামিলি লিভ নেওয়া যাবে। দাদা বা দাদী, নাতি-নাতনী কিংবা ভাই-বোনদের জন্যও ফ্যামিলি লিভ নেওয়া যাবে।

লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য নির্মূল: ক্যালিফোর্নিয়ায় লিঙ্গ ভিত্তিক বেতন বৈষম্য কমাতে সিনেট বিল ৯৭৩ জারি করা হচ্ছে। এই আইনে যেসব কোম্পানিতে ১০০ জন কর্মচারী, তাদের তথ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফেয়ার এমপ্লয়মেন্ট এন্ড হাউজিং এ প্রতি বছর
জমা দিতে হবে।

এছাড়া প্রতিষ্ঠানকে তাদের প্রত্যেক কর্মচারীদের নাম, গোষ্ঠী, বর্ণ ও লিঙ্গ হিসেবে ক্যাটাগরি করে কোন পদে কারা আছে, সেটি জানাতে হবে।

দাসত্ব দূরীকরণ: ক্যালিফোর্নিয়ায় দাসত্বের ইতিহাস ও দাসপ্রথা বিলুপ্তিতে এসেম্বলি বিল ৩১২১ জারি করা হয়েছে। টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে। পরবর্তীতে এই বিষয়গুলো সিনেট ও গভর্নরের কাছে পাঠানো হবে।

যারা পারিবারিকভাবে প্রজন্মের পর প্রজন্ম দাসত্বের শিকার হয়ে আসছে, তাদের জন্য এই আইন জারি করা হয়েছে৷ দাসত্ব নির্মূলে আইনী সহায়তাও প্রদান করা হবে৷

দাবানল নিয়ন্ত্রণে বন্দী আইন পরিবর্তন: এই বছর একের পর এক ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়েছে ক্যালিফোর্নিয়া। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ফায়ার সার্ভিস কর্মীর অভাব দেখা দিয়েছে রাজ্যটিতে।

এই সংকট মেটাতে কারাগারে বন্দি যেসব বাসিন্দা কারাগারের ফায়ার ক্যাম্পে কাজ করেছে, তারা মুক্তির পর তাদের ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলতে পারবে। এছাড়া কারাগার থেকে মুক্ত হয়ে এরাও যেনো ফায়ার সার্ভিস কর্মী হিসেবে চাকরি করতে পারে, সেই ব্যবস্থা করা হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত