আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জরুরি বিভাগে আসন নেই, সংকট আরো বাড়বে

জরুরি বিভাগে আসন নেই, সংকট আরো বাড়বে

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার মধ্য এবং দক্ষিনাঞ্চলের হাসপাতাল গুলোতে দেখা দিয়েছে তীব্র আসন সংকট। সেই সাথে করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে অধিকাংশ জরুরি বিভাগের আসন। আর আসন্ন দিনগুলোতে এই সংকট আরো বাড়বে বলে সতর্ক করলেন স্বাস্থ্য কর্মকর্তারা।

ক্যালিফোর্নিয়ায় ইতোমধ্যে করোনা মহামারির ভয়াবহ রূপ চলছে। এর মধ্যে বড়দিনের ছুটির কারণে ভ্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ আরো তীব্র হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। ইতোমধ্যে রাজ্যটিতে ২০ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সকল রাজ্যের মধ্যে সর্বোচ্চ।

আসন্ন সংক্রমণের ঢেউ সামলাতে স্টে-এট-হোম অর্ডারের সময়সীমা বাড়ানোর ব্যাপারেও নতুন করে চিন্তাভাবনা করছে রাজ্য কর্তৃপক্ষ। এছাড়া ছুটির দিনগুলোতে জনসমাগম কমাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙখলা বাহিনী কড়া নজর রাখছে রেঁস্তোরা ও শপিংমল গুলোতে।

আগামী সোমবার ক্যালিফোর্নিয়া এবং স্যান জাকোয়াইন ভ্যালিতে স্টে এট হোম অর্ডারের সময়সীমা শেষ হবে। কিন্তু গেভিন নিউসাম বিধি নিষেধের সময়সীমা আরো বাড়াতে পারেন।

ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে লস এঞ্জেলেস। লস এঞ্জেলেস স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র মতে, রাজ্যটিতে ৯৫ জনের মধ্যে ১ জন করোনায় সংক্রমিত হয়েছে।

গত দুইদিনে লস এঞ্জেলেসে ৩০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। এর চাপ পড়েছে লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে। হাসপাতালগুলো প্রয়োজনীয় উপকরণ ও জরুরি বিভাগের আসন সংকটে পড়েছে।

সর্বশেষ তথ্য মতে, ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত ২০ লাখ ৭২ হাজার ৬৬৫ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত ২৪ হাজার বাসিন্দা প্রাণঘাতি এই ভাইরাসটির কারণে মারা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত