আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে বেড়েছে ভ্রমণ, আকাশপথে বাড়তি চাপ

লস এঞ্জেলেসে বেড়েছে ভ্রমণ, আকাশপথে বাড়তি চাপ

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বড়দিন এর ছুটিতে ভ্রমণ অব্যাহত রেখেছেন বাসিন্দারা। এই সপ্তাহে লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে হাজার হাজার বাসিন্দা যাতায়াত করবে।

স্বাস্থ্যসেবীদের পরামর্শ উপেক্ষা করেই বড়দিনের ছুটিতে ভ্রমণ করছেন বাসিন্দারা। স্বাস্থ্য কর্মকর্তারা এর আগে সতর্ক করে বলেন, সংক্রমণের দ্বিতীয় ঢেউ এড়াতে বাসিন্দাদের ভ্রমণ থেকে বিরত থাকতে ও জনসমাগম এড়িয়ে চলতে হবে।

করোনার কারণে আকাশভিত্তিক যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেকাংশে বিপর্যস্ত। গত বছরের থেকে এই বছর ৯৬ শতাংশ যাত্রী চলাচল কমে গেছে। তবে থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটিতে ভ্রমণ বেড়েছে। ফলে সংক্রমণের সম্ভাবনাও অনেক বেড়ে গেছে।

এছাড়া সংক্রমণ এড়াতে সতর্কতা জারি রয়েছে লস এঞ্জেলেস এয়ারপোর্টে। কোনো যাত্রীর করোনার লক্ষণ দেখা দিলে তাকে অন্তত ১০ দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আকাশপথের পাশাপাশি চাপ পড়বে সড়কেও। সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অন্তত ৫০ লাখ বাসিন্দা সড়ক পথে ভ্রমণ করতে পারে। ডিসেম্বরের ২৩ তারিখ থেকে জানুয়ারির ৩ তারিখ পর্যন্ত এই বাড়তি চাপ অব্যাহত থাকবে।

এর আগে ক্যালিফোর্নিয়ায় গত দুইদিনে অন্তত ৩০ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩৬ জন বাসিন্দার। গত এক সপ্তাহ যাবত গড়ে দৈনিক ১৪ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। দৈনিক মৃতের গড় হার হচ্ছে ৮৮ জন।

লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭ হাজার বাসিন্দা। মারা গেছেন অন্তত ৯ হাজার ৪৪০ জন বাসিন্দা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত