আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বড়দিনের পার্টি, গুনতে হচ্ছে মাশুল

লস এঞ্জেলেসে বড়দিনের পার্টি, গুনতে হচ্ছে মাশুল

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমণের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লস এঞ্জেলেস। বেড়েছে মৃত্যু, ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। ভয়াবহতার এই আগুনে ঘি ঢেলেছে বড়দিনের পার্টি।

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লস এঞ্জেলেসের রেস্টুরেন্ট ও বিভিন্নস্থানে পার্টির আয়োজন করা হয়েছে৷ সেই সাথে বেড়েছে ভ্রমণ। ফলে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে ক্রমেই।

লস এঞ্জেলেসে প্রতি দশ মিনিটে করোনা সংক্রান্ত একটি মৃত্যুর ঘটনা ঘটছে। এছাড়া জরুরি বিভাগের আসন প্রায় পূর্ণ হয়ে গেছে৷ এই বিপর্যস্ত অবস্থার মধ্যেও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ২০২১ সাল থেকে 'ইন-পারসন' সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের এই উদ্যোগ নিয়ে কঠোর সমালোচনা করেছেন স্বাস্থ্যসেবীরা৷

লস এঞ্জেলেসে বড়দিনে বিভিন্নস্থানে জনসমাগম করে পার্টির খবর পাওয়া গেছে। বেভারলি হিলের একটি ইটালিয়ান রেস্টুরেন্টে ইনডোর পার্টি করা হয়েছে৷ পরবর্তীতে এই ঘটনা জেনেছে কর্তৃপক্ষ। এছাড়া আরো বেশকিছু রেস্টুরেন্টে ও ঘরোয়া পার্টি হয়েছে বড়দিন উপলক্ষ্যে।

এখন পর্যন্ত রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। আগামী বছরেও স্টে-হোম-অর্ডার জারি থাকতে পারে। তবে সংক্রমণ বাড়ার পিছনে অন্যতম কারণ হিসেবে কাজ করবে বাসিন্দাদের ভ্রমন ও জনসমাগম।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বলেন, লস এঞ্জেলেসের অধিকাংশ এম্বুলেন্সকে জরুরি সেবার উপযোগী করে তোলা হচ্ছে। এর কারণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে।

বর্তমানে লস এঞ্জেলেসে গড়ে দৈনিক ১৩ হাজার ৮০০ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে।মারা যাচ্ছে গড়ে ৮৮ জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত