আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে নতুন পরিকল্পনা

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে নতুন পরিকল্পনা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যাপারে নতুন পরিকল্পনা প্রকাশ করেছেন। আগামী বছরের শুরুর দিকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে 'ইন-পারসন' পাঠদান কার্যক্রম চালু করার পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।

বুধবার (৩০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে গভর্নর গেভিন নিউসাম জানান, আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস খুলে দেওয়া হবে।

রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উপযোগী করার জন্য গেভিন নিউসাম ২ বিলিয়ন ডলার ফান্ডিং প্রস্তাবনা করেন। প্রথমদিকে শিশুদের ইলেমেন্টারি স্কুল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ও গৃহহীন বাচ্চাদের স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হবে।

গেভিন নিউসাম বলেন, 'বাচ্চাদের জন্য তাদের স্কুল খুলে দেওয়া ও ইন-পারসন শিক্ষা অর্জন করা খুব জরুরি। ১৪ বছরের বাচ্চা একটি ডিভাইসের মাধ্যমে যতোটা পড়াশুনায় মনোযোগী হতে পারে, ৪ বছরের বাচ্চা সেটি পারবেনা'।

ক্যালিফোর্নিয়ার কোনো কাউন্টির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে একটি নির্দিষ্ট নীতিমালা রেখেছে রাজ্য কর্তৃপক্ষ। করোনা আক্রান্তের সংখ্যা যদি প্রতি এক লাখে ২৮ জনে নেমে আসে, তবেই শিক্ষাপ্রতিষ্ঠান ইন-পারসন পাঠদান কর্মসূচি চালুর অনুমতি পাবে।

ক্যালিফোর্নিয়ার পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, মাত্র নয়টি বড় কাউন্টির গত সাতদিনের গড় প্রতি লাখে ২৮ জনের কম রয়েছে৷

ফান্ডিং এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আরো বেশকিছু সতর্কতামূলক নীতিমালা চালু করবে কর্তৃপক্ষ। প্রথমত শিক্ষাপ্রতিষ্ঠানের সকল স্টাফ ও শিক্ষার্থীদের নিয়মিত করোনা টেস্ট করানো হবে। এরপর সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ক্লাসরুমে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের যতো দ্রুত সম্ভব টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত