আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিনামূল্যে করোনা টেস্ট কীট পাবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

বিনামূল্যে করোনা টেস্ট কীট পাবেন লস এঞ্জেলেসের বাসিন্দারা

ছবি: এলএবাংলাটাইমস

দ্য এল কাউন্টি হলিডে হোম টেস্ট কালেকশন এর আওতায় এবার বাসিন্দারা সহজেই ঘরে বসেই করোনা টেস্ট করাতে পারবেন৷ ফ্লুগেন্ট জেনেটিক্স নামের একটি প্রতিষ্ঠান বাসিন্দাদের কাছে করোনার কীট নিয়ে যাবে৷ কাউন্টি টেস্টিং সাইটে যেই কীট ব্যবহার করা, সেই কীটই বাড়িতে পরীক্ষার জন্য দেওয়া হবে৷ করোনার কীট জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বিনামূল্যে পাঠানো হবে।

ঘরে বসে কীট পেতে করণীয় কী?

https://picturegenetics.com/covid19?c=LACPROMO এই ওয়েবসাইটে যেয়ে ঘরে বসে কীট এর অর্ডার করা যাবে। ফেডএক্স এর মাধ্যমে কীট ঘরে পৌঁছে যাবে। অর্ডার করার দুইদিন পর কীট পাওয়া যাবে। অর্ডার করতে একটি ভ্যালিড মেইল এড্রেস এর প্রয়োজন হবে।

টেস্ট কীট পাওয়ার পর টেস্ট করানোর জন্য যা করতে হবে?

প্রথমত অনলাইন টেস্ট এক্টিভ করতে হবে। এরপর নিজের নাক থেকে নিজের নমুনা সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট একটি খামে সেটি রাখতে হবে। পরে ফেডএক্স এর মাধ্যমে সেটি আবার ফ্লুগেন্টের ল্যাবে পাঠিয়ে দিতে হবে।

পরবর্তীতে ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল জানা যাবে। মেইলের মাধ্যমে ফলাফল জানিয়ে দিবে ফ্লুগেন্ট জেনেটিক্স।

কারা কীট পাবেন?

যাদের করোনার উপসর্গ আছে শুধু তারাই কীটের অর্ডার করতে পারবে। এছাড়া দুই সপ্তাহের মধ্যে করোনা আক্রান্ত হয়েছে এমন কারো সংস্পর্শে এলে টীকার অর্ডার করা যাবে৷ এছাড়া বয়স্ক ও প্রতিবন্ধী যে কেউ এই কীটের জন্য আবেদন করতে পারবে।

বিশেষ সতর্কতা:

কারো মধ্যে যদি সংক্রমণ এর আশঙ্কা থাকে, তবে কীট না পৌঁছানো পর্যন্ত কারো সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চলতে হবে। কীট পাওয়ার সাতদিনের মধ্যে অবশ্যই সেটি নমুনাসহ ফেরত পাঠাতে হবে৷

[ বি:দ্র: করোনা টেস্টের কীট অর্ডার করতে কেউ অসুবিধার সম্মুখীন হলে এলএবাংলাটাইমস এর করোনা হেল্প ডেস্কের 424-222-0572 এই নাম্বারে যোগাযোগ করতে আহবান জানানো হলো]

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত