আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লস এঞ্জেলেস কাউন্টি

প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লস এঞ্জেলেস কাউন্টি

ছবিঃ এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রের সবগুলো কাউন্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাউন্টিগুলোর তালিকা করেছে দ্য ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফিমা)। প্রায় তিন হাজার কাউন্টির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি লস এঞ্জেলেস কাউন্টি। ফিমার করা এই তালিকায় ভূমিকম্প, হারিকেন, টর্নেডো, বন্যা, অগ্ন্যুৎপাত ও সুনামিসহ ১৮টি প্রাকৃতিক দুর্যোগকে আমলে নেয়া হয়েছে।

ফিমার তালিকায় করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি কাউন্টির মধ্যে লস এঞ্জেলেস ছাড়াও রয়েছে, নিউ ইয়র্ক সিটি (ব্রোনক্স), নিউ ইয়র্ক কাউন্টি (ম্যানহাটন) ও কিংস কাউন্টি (ব্রুকলিন) এর নাম। এরসঙ্গে মিয়ামি, ফিলাডেলফিয়া, ডালাস, সেন্ট লুইস, সান-বার্নাডিনো উল্লেখযোগ্য। তবে সবেচেয়ে কম ঝুঁকিপূর্ণ কাউন্টির মধ্যে রয়েছে ওয়াশিংটনের লাউডাউন কাউন্টি, সাবার্ন বোস্টন, লং আইল্যান্ড, সাবার্ন ডেট্রয়েট ও পিটার্সবার্গ।

তবে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সেন্ট লুইস, হাডসন কাউন্টি ও নিউ জার্সি টর্নেডোর জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া ওকলাহোমা কাউন্টিতে ১৯৫০ সালের পর থেকে ১২০টির বেশি টর্নেডো হয়েছে। ১৯৯৯ সালে সেখানে একটি টর্নেডোতে ৩৬ জন মারাও যায়। এটি র‌্যাংকিং এ জায়গা করেছে ১২০ তম অবস্থান।

ফিমার প্রতিবেদনে আরো জানানো হয়, হারিকেন, বজ্রপাত ও বন্যায় ঝুঁকিপূর্ণ মিয়ামি। আগ্নেয়গিরির ঝুঁকিতে হাওয়াই কাউন্টি, সুনামিতে হনলুলু, তাপদাহে ফিলাডেলফিয়া, দাবানলে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টি।

জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিও বাড়ছে। তবে ফিমার কর্মকর্তা গ্রিম বলেছেন, তবে এই কারণে সাধারণ বাসিন্দাদের কাউন্টি ছাড়ার চিন্তা করার দরকার নেই।

এলএবাংলাটাইমস/এনএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত