আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে লস এঞ্জেলেসে স্কুল খুলবে শীঘ্রই

সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলে লস এঞ্জেলেসে স্কুল খুলবে শীঘ্রই

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির এলেমেন্টারি স্কুল আর মাত্র কয়েক সপ্তাহ পরেই খুলে দেওয়া হতে পারে। করোনা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে, সে ধারাটি যদি অব্যাহত থাকে তবেই স্কুলগুলো খুলবে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট প্রধান বারবারা ফেরের বুধবার (২৭ জানুয়ারি) এই কথা জানান।

বারবারা ফেরের বলেন, সাম্প্রতিক সময়ে সংক্রমণ ও মৃত্যুর হার কমছে। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে কিছু সপ্তাহ পরেই স্কুলগুলো খুলে দেওয়া যাবে।

তিনি বলেন,'আক্রান্তের হার যখন প্রতি লাখে ২৫ জনে নেমে আসবে, তখন সিক্স গ্রেড ক্লাস পর্যন্ত ট্রানজিশনাল কিন্ডারগার্টেনগুলো খুলে দেওয়া হবে'।

বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্তের হার প্রতি লাখে ৪৬ জনে রয়েছে। ফেরের বলেন, সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলে, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আক্রান্তের হার কাঙখিত পর্যায়ে নেমে যাবে।

এদিকে, ইউএস সেন্ট্রাল অব ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সূত্র জানিয়েছে, আক্রান্তের হার নিয়ন্ত্রণ করা সম্ভব হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ঝুঁকিপূর্ণ হবে না৷

এদিকে, সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি টিকাদান কার্যক্রম গতিশীল করতে কাজ অব্যাহত রেখেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত