আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ভূমিধস, আটকে পড়েছে অনেক বাসিন্দা

ক্যালিফোর্নিয়ায় ভূমিধস, আটকে পড়েছে অনেক বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কাউন্টি অব মন্টেরেতে ভূমিধসে অনেক বাসিন্দা আটকে পড়েছে। এই ঘটনায় অন্তত ২০ থেকে ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্টেরে কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, ভূমিধসের ঘটনায় ঠিক কতোজন বাসিন্দা আটকে পড়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

গত গ্রীষ্মে দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়া রিভার ফায়ার এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারী বৃষ্টিপাত হওয়ায় পানি জমে এই কাদামটি ধসে এই ঘটনাটি ঘটেছে।

এর আগে রিভার ফায়ারে গত বছরের সেপ্টেম্বরে দাবানল সৃষ্টি হয়ে ৫০ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মূলত মাটি আগুনে পোড়া থাকলে সহজেই বৃষ্টিতে মাটি ধসের ঘটনা ঘটে৷ ফলে কাদামাটির বন্যাও দেখা দেয়।

ভূমিধসের ঘটনায় আশেপাশের বাসিন্দাসের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরো নাজুক ও ভয়ানক হতে পারে বলে সতর্ক করেছেন মন্টেরে কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত