আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে শীতকালীন ঝড়, বন্যা সতর্কতা জারি

লস এঞ্জেলেসে শীতকালীন ঝড়, বন্যা সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

বেশ কিছুদিন ধরে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তুষারপাত হচ্ছে। এই বৈরি আবহাওয়া শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে। বিভিন্ন স্থানে বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধের শঙ্কা রয়েছে।

ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিট থেকে এই সতর্কতা কার্যকর হবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

বৃহস্পতিবার সন্ধ্যার পর লস এঞ্জেলেস অঞ্চলে এই শীতকালীন ঝড়টি হানা দিয়েছে। শুক্রবার সারারাত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, ঝড়টি সাউথ কোস্ট থেকে বৃষ্টি ঝড়িয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে হাফ ইঞ্চি থেকে ১ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি ঝড়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে দ্য এঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের নিকটে আর্কাডিয়া, মোনরোভিয়া ও সিয়েরা মাদ্রের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

আবহাওয়া অফিস সূত্র বনের রাস্তা এড়িয়ে চলতে ও সম্ভাব্য ভূমিধস ও পাহাড়ি ঢল থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট অফিস ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। ঝূঁকি ও বন্যার আশঙ্কার রয়েছে লেক হিউজেস রোড এবং পাইন ক্যানিয়ন রোড অঞ্চলের বাসিন্দারা।

এছাড়া উপকূল ও উপত্যকা অঞ্চলে এক থেকে তিন ইঞ্চি এবং দুই থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেই সাথে লস এঞ্জেলেসের ববক্যাট, লেক এবং রেঞ্চ-টু ফায়ারে বন্যার শঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা চারটা থেকে সকাল চারটা পর্যন্ত এই এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বৃষ্টিপাতের সাথে জেঁকে বসবে প্রচণ্ড শীত। আগামী শনিবার তাই পর্যন্ত এন্টিলোপে ভ্যালিতে ও পাহাড়ি এলাকাগুলোতে 'কোল্ড ওয়েদার এলার্ট' জারি করা হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টির পাশাপাশি অরেঞ্জ কাউন্টি, সান বার্নার্ডিনো কাউন্টি, রিভারসাইড কাউন্টি এবং ভেনচুরা কাউন্টিতে বন্যা সতর্কতা জারি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত