আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিকা সংকটে লস এঞ্জেলেস, দুইদিন বন্ধ থাকবে টিকাকেন্দ্র: গারসেটি

টিকা সংকটে লস এঞ্জেলেস, দুইদিন বন্ধ থাকবে টিকাকেন্দ্র: গারসেটি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা সংকট চরম পর্যায়ে পড়েছে। ফলে আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ও শনিবার (১৩ ফেব্রুয়ারি) ডজার স্টেডিয়ামসহ আরো চারটি টিকাদান কেন্দ্র বন্ধ থাকবে।

লস এঞ্জেলেস কাউন্টির মেয়র এরিক গারসেটি এই সংবাদ গণমাধ্যমকে জানিয়েছেন।

মেয়র গারসেটি জানান, মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়ার পর বৃহস্পতিবারের পর আর টিকা থাকবে না। ফলে টিকাদান কেন্দ্রগুলো বন্ধ রাখা হচ্ছে।

তিনি বলেন, 'আমি এই ঘোষণাটি জানিয়ে একদম খুশি নই, এটি এমন হওয়া উচিত নয়'।

তবে টিকা বরাদ্দ না হলে টিকাদান কেন্দ্র চালু করা যাবে না জানিয়ে মেয়র বলেন, আগামী সপ্তাহের মঙ্গলবার কিংবা বুধবার থেকে টিকাদান কেন্দ্র চালু করা সম্ভব হতে পারে।

তবে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত সময়েই বাসিন্দারা টিকা নিতে পারবেন বলে নিশ্চিত করেন মেয়র গারসেটি।

লস এঞ্জেলেস কাউন্টির বৃহৎ টিকাদান কেন্দ্রগুলোর মধ্যে ডজার স্টেডিয়াম, সান ফার্নান্ডো পার্ক, হান্সেন ড্যাম, লিংকন পার্ক ও ক্র‍্যানশো ক্রিশ্চিয়ান সেন্টার।

মেয়র জানান, লস এঞ্জেলেস সিটিতে এই সপ্তাহে মাত্র ১৬ হাজার ডোজ টিকার বরাদ্দ এসেছে। যা মূলত একদিনেই বাসিন্দাদের দেওয়া যায়। ফলে এই টিকা সংকট সৃষ্টি হয়েছে।

তবে অন্যান্য কাউন্টির তুলনায় লস এঞ্জেলেস সিটি আরো জনবহুল সত্ত্বেও কম টিকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মেয়র।

আগামী দুই সপ্তাহের মধ্যে লস এঞ্জেলেস কাউন্টির শিক্ষক, খাদ্য কর্মী এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ।

এখনো লস এঞ্জেলেস কাউন্টির টিকাদান কার্যক্রম পুরোপুরি গতি পায়নি। ৬৫ কিংবা এর বেশি বয়েসী বাসিন্দাদের সবাই এখনো টিকা পায়নি। ফলে টিকা কর্মসূচি শুরু হলেও শিক্ষক, খাদ্য কর্মী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের টিকা পেতে দেরি হতে পারে।

টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নয়া পরিকল্পনা তৈরি করছে কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠান ও ডিস্ট্রিক্টে নিজস্ব টিকাদান কেন্দ্র খোলা হতে পারে।

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, আমাদের সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম শুরু করতে হলে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে৷ আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হবে শিক্ষক, খাদ্য কর্মী এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের মধ্যে।

লস এঞ্জেলেস কাউন্টির প্রায় ১০ লাখ ৩০ হাজার বাসিন্দা এসব সেক্টরে নিয়োজিত আছেন। এর মধ্যে শিক্ষক রয়েছে ৬ লাখ ৬৮ হাজার, খাদ্য ও কৃষি কর্মী রয়েছে ৫ লাখ ৪৮ হাজার জন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে কমপক্ষে ১ লাখ ৫৫ হাজার জন।

লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা নেয়ার জন্য সক্ষম রয়েছে ২০ লাখ ২০ হাজার বাসিন্দা। এর মধ্যে মাত্র অল্প সংখ্যক বাসিন্দা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এখনো বয়স্ক বাসিন্দাদের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশ বাসিন্দা প্রথম ডোজের টিকা নেয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত