আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে শিশুদের করোনাজনিত অসুখ বাড়ছে

লস এঞ্জেলেসে শিশুদের করোনাজনিত অসুখ বাড়ছে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে গত দুই সপ্তাহে শিশুদের মধ্যে করোনাজনিত অসুখ ইনফ্ল্যামেটোরি ডিজিজ বা এমআইএস-সি বেড়েছে অন্তত ৩৫ শতাংশ।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ অফিশিয়ালস সূত্র শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ইনফ্ল্যামেটোরি ডিজিজে গত দুই সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্ত হয়েছে ১৫টি শিশু। এখন পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ডিসেম্বরে এক শিশুর মৃত্যু হয়েছে।

আক্রান্ত ৯০ জন শিশুকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷ এরমধ্যে ৪১ শতাংশ শিশুকে জরুরি বিভাগে রাখতে হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টির এমআইএস-সিতে আক্রান্ত শিশুদের মধ্যে ৩০ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে, ৪০ শতাংশ শিশুর বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে আর ৩০ শতাংশ শিশুর বয়স ১২ থেকে ২০ এর মধ্যে।

আক্রান্ত শিশুদের মধ্যে ৭২ শতাংশ শিশুই ল্যাটিনো বলে জানিয়েছে কাউন্টি হেলথ অফিশিয়ালরা। অন্য এথনিক গ্রুপের থেকে ল্যাটিনোদের মধ্যে আক্রান্তের হার অনেক বেশি।

ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত ৪৮টি রাজ্যের অন্তত ২ হাজার ৬০টি শিশু ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে অন্তত ৩০টি শিশু।

পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, ২১ বছরের কম বয়েসীদের মধ্যে এই ইনফ্ল্যামেটোরি ডিজিজের প্রবণতা বেশি। সাধারণত কোনো শিশু যদি করোনা আক্রান্ত হয়, তবে কয়েক সপ্তাহ পর এই ডিজিজের লক্ষণ প্রকাশ পায়।

ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত শিশুদের জ্বরের পাশাপাশি আরো কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন শিশুদের ডায়রিয়া, ঘাড় ব্যথা, র‍্যাশ, রক্তক্ষরণ ও ক্লান্ত অনুভব হয়। এছাড়া অনেক শিশুর বিভিন্ন প্রত্যঙ্গ যেমন হার্ট, ফুসফুস, কিডনি, ব্রেইন, ত্বক বা চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত