আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে স্কুল খুলবে চলতি সপ্তাহে

লস এঞ্জেলেসে স্কুল খুলবে চলতি সপ্তাহে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে আগামী সপ্তাহ থেকে বেশ কিছু প্রতিষ্ঠান স্কুল ক্যাম্পাস খুলে দিতে পারে। স্কুল খুলে দেওয়ার যে নির্দেশনা কাউন্টির জন্য নির্ধারিত আছে, সেটি শীঘ্রই পূরণ হবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য কর্মকর্তারা এই কথা জানান।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, কাউন্টির স্কুল খুলে দিতে করোনার সংক্রমণ একটি নির্দিষ্ট ধাপে নামতে হবে৷ প্রতি ১ লাখে আক্রান্তের সংখ্যা ২৫ জনে নেমে এলে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, সংক্রমণ এই হারে কমতে থাকলে টিকে-সিক্স স্কুলগুলো খুলে দেওয়া হবে চলতি সপ্তাহে৷

তবে স্কুল খুলে দিতে অবশ্যই কাউন্টি এবং হেলথ অফিশিয়ালের কাছে স্কুলগুলোর করোনা প্রতিরোধে পরিকল্পনা কী, সেটি প্রকাশ করতে হবে৷

স্কুল খোলার বিষয়ে অন্যান্য আরো বৃত্তান্ত পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের জানাবেন।

এদিকে, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে কর্মসূচি পালন করেছেন অভিভাবকগণ। স্কুল বন্ধ থাকায় শিশুদের পড়াশুনার ক্ষতি হচ্ছে বলে দাবি করেন তারা।

এর আগে করোনায় বন্ধ থাকা কে-টুয়েলভ স্কুলগুলো খুলে দিতে নির্দেশনা প্রণয়ন করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

২০২০-২১ শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগে শিশুদেরকে স্কুল ক্যাম্পাসে ফিরিয়ে আনতে নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে।

সিডিসি পরিচালক ড. রোচেলে ওয়ালেনস্কি জানান, ক্লাস ও স্কুল ক্যাম্পাস চালু করতে এবং শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের করোনা থেকে সুরক্ষিত রাখতে পাঁচটি মূল পরিকল্পনা প্রণয়ন হয়েছে। এগুলো প্রত্যেকটি আরেকটির সাথে সংযুক্ত।

তিনি জানান, এই পরিকল্পনাগুলো হলো- অবশ্যই স্কুল ক্যাম্পাসে মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেককে ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে, একটু পরপর হাত ধুতে হবে, স্কুল ক্যাম্পাস ও সরঞ্জাম পরিষ্কার রাখা ও কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন ও কোয়ারেন্টাইন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত