আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনায় মৃত ২০ হাজার ছাড়ালো

লস এঞ্জেলেসে করোনায় মৃত ২০ হাজার ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। করোনার শুরু থেকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা হলো ২০ হাজার ৫৭ জন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে মারা গেছে ১৫৭ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ জন।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথের ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'আমরা করোনায় যাদের হারিয়েছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা। এই ২০ হাজার মৃত্যু খুবই দুঃখজনক'।

যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়ানোর পর লস এঞ্জেলেস কাউন্টিতে ২০ হাজার মৃত্যুর রেকর্ড হলো।

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশ ও শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ। তবে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টি কঠোর পার্পেল টায়ারে রয়েছে। ফলে বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসা ও শিক্ষা
প্রতিষ্ঠান।

তবে যেহেতু আক্রান্ত ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অনেক কমে গেছে, ফলে লস এঞ্জেলেস কাউন্টি রেড টায়ারে খুব শীঘ্রই চলে আসতে পারে। এতে কিছু লকডাউনের নিয়ম-কানুন শিথিল করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত