আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের হার কমার রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের হার কমার রেকর্ড

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার (১ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্ত রেকর্ড সংখ্যক কমে এসেছে।

করোনার সংক্রমণের ঢেউ শুরু হওয়ার পর প্রথম আক্রান্তের সংখ্যা ১ হাজারের নিচে নেমে এসেছে। একই সাথে করোনা শনাক্তের হার কমেছে। গত সাতদিনে গড় শনাক্তের হার ৩ শতাংশ নেমে এসেছে। জানুয়ারিতে সাতদিনের গড় শনাক্তের হার ছিলো ২০ শতাংশ।

সোমবার লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়েছে ৯৭২ জন বাসিন্দা। মারা গেছে ৩২ জন।  

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের এই তথ্য জানিয়ে বলেন, লস এঞ্জেলেস কাউন্টি সঠিক পথে রয়েছে। বাসিন্দারা সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক ব্যবহারের দিকে মনোযোগী হচ্ছে।

শনাক্তের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি করোনায় মৃতের সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমেছে বলে জানান ফেরের।

স্বাস্থ্যসেবীদের মধ্যেও করোনার সংক্রমণ কমে এসেছে বলে জানান ফেরের। তিনি জানান, ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যসেবীদের মধ্যে সাতদিনের গড় আক্রান্তের সংখ্যা ছিলো ৬৯ জন। আর গত বছরের ফেব্রুয়ারিতে এই সংখ্যা দাঁড়িয়েছিলো ১৮০০ জনে। মূলত টিকাদান কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে লস এঞ্জেলেস।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়েছে ১০ লাখ ১২ হাজার বাসিন্দা। মারা গেছে আরো ২১ হাজার ৫০০ জন। ক্যালিফোর্নিয়ার মোট মৃত্যুর ৪০ শতাংশই হয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত