আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শীঘ্রই করোনা বিধিনিষেধ শিথিল হতে পারে: গারসেটি

শীঘ্রই করোনা বিধিনিষেধ শিথিল হতে পারে: গারসেটি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি জানান, লস এঞ্জেলেস কাউন্টির করোনা বিধিনিষেধ খুব শীঘ্রই শিথিল হতে পারে।

করোনা বিধিনিষেধ শিথিল হলে লস এঞ্জেলেসের বাসিন্দারা রেস্টুরেন্টে স্বল্প পরিসরে বসে খাওয়ার সুযোগ পাবে।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত এবং শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করায় কাউন্টির চলমান বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মেয়র গারসেটি।

একই সাথে লস এঞ্জেলেসের বাসিন্দাদের জন্য বড় অংকের করোনা রিলিফ আসার ব্যাপারেও বলেছেন মেয়র।

গারসেটি বলেন, বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের জন্য হাউজিং এসিস্ট্যান্স এর আওতায় অন্তত ২৫০ মিলিয়ন রিলিফ দেয়া হবে। একই সাথে আরো কিছু ভাতার অর্থ যোগ হবে।

তিনি বলেন, 'গত ডিসেম্বরের থেকে আরো চারগুণ বেশি অর্থ করোনা রিলিফের জন্য বরাদ্দ করা হচ্ছে'।

মেয়র জানান, সংক্রমণ যেভাবে কমছে, এই ধারাটি অব্যাহত থাকলে খুব শীঘ্রই লস এঞ্জেলেস কাউন্টি পার্পেল টায়ার থেকে শিথিল রেড টায়ারে চলে যাবে।
তখন ব্যবসাপ্রতিষ্ঠানের উপর আরোপিত করোনার বিধিনিষেধ আরো শিথিল হবে। তখন বাসিন্দারা রেস্টুরেন্টে বসে খাওয়ার সুযোগ পাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত