আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পাঁচ সপ্তাহের মধ্যে টিকা পাবে ক্যালিফোর্নিয়ার সকল বাসিন্দা: নিউসাম

পাঁচ সপ্তাহের মধ্যে টিকা পাবে ক্যালিফোর্নিয়ার সকল বাসিন্দা: নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

আগামী ৪০ দিনের মধ্যে ক্যালিফোর্নিয়ার সকল প্রাপ্ত বয়স্ক বাসিন্দার জন্য করোনার টিকা সহজলভ্য হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্তি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। একই সাথে খুব দ্রুতই ক্যালিফোর্নিয়ার করোনা মহামারি নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানান তিনি।

শুক্রবার (১৯ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন গভর্নর গেভিন নিউসাম।

গেভিন নিউসাম জানান, টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়ায় যে টিকা সংকট সৃষ্টি হয়েছিলো, সেটি কেটে গেছে। খুব শীঘ্রই টিকার বড় বরাদ্দ পাবে ক্যালিফোর্নিয়া।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় বসার পর জানিয়েছিলেন, খুব দ্রুতই চলমান টিকা সংকট কাটিয়ে উঠবে যুক্তরাষ্ট্র। তবে এরপরেও লস এঞ্জেলেসসহ বিভিন্ন কাউন্টিতে টিকা সংকট রয়েছে।

তবে গেভিন নিউসাম জানিয়েছেন, এপ্রিলের ১ তারিখের মধ্যে সকল বাসিন্দাদের জন্য টিকার প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে এই সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে। অনেক বাসিন্দাই টিকা নিতে উন্মুখ হয়ে আছে এবং আমাদের একমাত্র ভরসা টিকার বাড়তি চালান।

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সব রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন যে, আগামী মে মাসের ১ তারিখের মধ্যে সকল প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের জন্য টিকা নিশ্চিত করা হবে। এরই প্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে টিকাদান কর্মসূচি আরো বেগবান হয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্যালিফোর্নিয়ার সকল বাসিন্দাকে টিকাদান কর্মসূচি নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারাও। তারা বলেন, যদি আমরা ১ মিলিয়ন টিকা বরাদ্দ পাওয়া যায়, তবে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে।

এছাড়া যখন জনসন এন্ড জনসনের তৈরি এক ডোজের টিকা পুরোপুরি বরাদ্দ শুরু হবে, তখন টিকাদান কর্মসূচি আরো সহজ হয়ে যাবে বলে জানান তারা।

 

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত