আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পেলেন রব বন্টা

ক্যালিফোর্নিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পেলেন রব বন্টা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে আলামেদা কাউন্টির এসেম্বলিমেম্বার এবং ক্রিমিনাল জাস্টিস রিফর্ম এর সমর্থক রব বন্টা’কে মনোনীত করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম।

বুধবার (২৪ মার্চ) গভর্নর গেভিন নিউসাম সান ফ্র্যান্সিসকোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে রব বন্টার নাম প্রস্তাব করেন। সেখানে ব্রব বন্টা (৪৮) পরিবারসহ উপস্থিত ছিলেন।

রাজ্য আইনপ্রণেতারা যদি অ্যাটর্নি জেনারেল হিসেবে রব বন্টাকে চূড়ান্ত অনুমোদন দেন, তবে রব বন্টার হবেন প্রথম কোনো ফিলিপিনো-আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে বিদায়ী অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেরেক্কাকে ইউএস হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। ফলে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন রব বন্টা।

রাজ্য আইনপ্রণেতাদের সমর্থন পেলে ২০২২ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন রব বন্টা। এরপর তাঁকে পুনরায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচন করতে হবে।

অ্যাটর্নি জেনারেল হিসেবে রব বন্টারের অনুমোদনের পক্ষে সমর্থন জানিয়েছেন বেশকিছু এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইসল্যান্ডার গ্রুপ। একই সাথে ক্রিমিনাল জাস্টিস ও এনভায়রনমেন্ট গ্রুপের সমর্থন রয়েছে রব বন্টার পক্ষে। সাম্প্রতিক সময়ে এশিয়ানদের উপর হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন এসব সংগঠনগুলো।

রব বন্টারের অনুমোদন ঘোষনার সময় গেভিন নিউসাম বলেন, ‘রব ক্যালিফোর্নিয়াকে মহান করে গড়ে তোলার স্বপ্ন দেখে। এছাড়া ন্যায্য অধিকার ও সিস্টেম্যাটিক ইনজাস্টিসের বিরুদ্ধে কাজ করবেন রব’।

এদিকে, অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রব বন্টা। টুইটারে এক বার্তায় গেভিন নিউসামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ ও খুশি যে গেভিন নিউসাম আমাকে পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন’।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত