আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া ভ্রমণে আসছেন ফার্স্ট লেডি জিল বাইডেন

ক্যালিফোর্নিয়া ভ্রমণে আসছেন ফার্স্ট লেডি জিল বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রয়াত নাগরিক অধিকার আন্দোলন ও শ্রমিক অধিকার আন্দোলনের কিংবদন্তী নেতা সিজার শ্যাভেজ এর জন্মদিন উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া সফরে আসবেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।  

হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, আগামী বুধবার (০১ এপ্রিল) ফার্স্ট লেডি জিল বাইডেন জাতীয় ঐতিহাসিক স্থাপনা ‘ফোর্টি একরস মন্যুমেন্ট’ পরিদর্শন করবেন।

সিজার শ্যাভেজের জন্মদিন স্মরণে ডেলানোতে অবস্থিত ফোর্টি একরস মন্যুমেন্টে ‘ডে অব অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিজার শ্যাভেজ ফাউণ্ডেশন, ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স এবং ইউএফডাব্লিউ ফাউণ্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

১৯৬০ সালে কৃষি শ্রমিকদের অধিকার আন্দোলনের মাধ্যমে প্রথম নিজের অস্তিস্ত্ব জানান দেন সিজার। র‍্যালি, বয়কট ও ভুখা আন্দোলনের মাধ্যমে কৃষি শ্রমিকদের অধিকার আন্দোলনের দাবি জানান সিজার। তিনি মূলত অভিবাসী কৃষি শ্রমিকদের সন্তান ছিলেন।

পরবর্তীতে এইসব আন্দোলনের পটভূমি ডেলানোতে অবস্থিত ‘ফোর্টি একরস মন্যুমেন্ট’ জাতীয় ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পায়।  

প্রেসিডেন্ট জো বাইডেনও সিজারের আন্দোলনের ধারা অব্যাহত থাকার বিষয়ে ও তাঁকে সম্মান প্রদর্শন বিষয়ে বিবৃতি দিবেন বলে জানা গেছে।

সিজার শ্যাভেজের জন্মদিনে ক্যালিফোর্নিয়াতে সাধারণ ছুটি থাকে।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত