আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে দুইজনের মৃত্যু, আটক এক

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে দুইজনের মৃত্যু, আটক এক

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লং বিচে গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে লং বিচ পুলিশ।

শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে ইস্ট ইস্টার স্ট্রিটের ৩৭০০ ব্লকে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লং বিচ পুলিশ ডিপার্টমেন্টের লেফট্যানেন্ট শালিয়ানা বেনসন।

শালিয়ানা বেনসন জানান, গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পোঁছে পুলিশ। সেখানে শরীরের উপরিভাগে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তৎক্ষণাৎ জীবন বাঁচানোর পদ্ধতি প্রয়োগ করলেও কিছুক্ষণ পর প্যারামেডিক্স তাদের দুইজনকেই মৃত বলে ঘোষণা দেয়।

পুলিশ গুলিবিদ্ধ হয়ে মৃতদের নাম-ঠিকানা প্রকাশ না করলেও জানিয়েছে, মৃত দুইজন কৃষ্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক পুরুষ।

বেনসন জানান, ঘটনাস্থল থেকে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছে অস্ত্র ছিলো। সে ঘটনার তদন্তে সহায়তা করছে। তবে পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে কী না কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করা হয়েছে কী না, সেটি জানায়নি পুলিশ।  

ঘটনার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের দল ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য কিছু সামগ্রী উদ্ধার করেছে। তব গোলাগুলির কারণ কী ছিলো, সেটি এখনো জানায়নি তদন্তকারী দল।  

বেনসন জানিয়েছেন, গোলাগুলির মূল কারণ এখনো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাং সংক্রান্ত জটিলতায় এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত এখনো অব্যাহত রয়েছে এবং এর বেশি তথ্য দেওয়া থেকে বিরিত থেকেছে লং বিচ পুলিশ ডিপার্টপমেন্ট।

ঘটনাটির বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে হোমিসাইড সেকশনের গোয়েন্দা মিশেল হুবার্ড বা ইথান শেয়ার এর 562-570-7244 এই নাম্বারে ফোন করতে বলা হয়েছে।  

এছাড়া কেউ যদি নাম প্রকাশ না করার শর্তে কোনো তথ্য জানাতে চায় তবে 1-800-222-TIPS-8477 এই নাম্বারে কল করতে বলা হয়েছে অথবা ভিজিট করুন www.lacrimestoppers.org এই ওয়েবসাইটে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত