আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আড়াই লাখ ডলার জালিয়াতির দায়ে আটক সাবেক ইডিডি কর্মী

আড়াই লাখ ডলার জালিয়াতির দায়ে আটক সাবেক ইডিডি কর্মী

ছবি: এলএবাংলাটাইমস

শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন বাসিন্দাদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করে নিজের একাউন্টে ট্রান্সফারের অভিযোগে ক্যালিফোর্নিয়া অ্যামপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের (ইডিডি) এক কর্মীকে আটক করা হয়েছে।

লস এঞ্জেলেস কর্তৃপক্ষ শুক্রবার (২ এপ্রিল) জানিয়েছে, ইডিডির সাবেক এই কর্মীকে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন বাসিন্দাদের ভাতা পেতে সাহায্য করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিলো। সেই দায়িত্ব পাওয়ার পর আড়াল লাখ ডলার আত্মসাৎ করেন এই নারী কর্মী।

লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জর্জ জ্যাসকন এক সংবাদ সম্মেলনে বলেন, 'জরুরি মুহুর্তে যাদের সাহায্য প্রয়োজন ছিলো, তাদের সাহায্যের পরিবর্তে ইডিডির সাবেক ওই কর্মী সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করেছে। তাই তাকে আটক করা হয়েছে'।

প্রসিকিউটর জানান, '২০১৪ সালে ইডিডির ডিজঅ্যাবিলিটি ইন্সুরেন্স প্রোগ্রামে কাজ করার সময় কারিনা মারিয়া ভালদেজ নামের ওই নারী অ্যাকাউন্ট ম্যান্যুপুলেশনের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার ডলার আত্মসাৎ করেছেন। নিজের ডেবিট কার্ডে সেই অর্থ পাচার করে প্রায় টানা ৫ বছর অর্থ আত্মসাৎ করেছেন তিনি'।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সূত্র জানিয়েছে, অভিযুক্ত নারীর বিরুদ্ধে অর্থ জালিয়ারি, পরিচয় জালিয়াতি, জনগণের অর্থ আত্মসাৎ এর মতো মামলা দায়ের করা হয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত