আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রেস্টুরেন্টের জন্য গ্রান্ট ২৯ বিলিয়ন, আবেদন শুরু হবে শীঘ্র

রেস্টুরেন্টের জন্য গ্রান্ট ২৯ বিলিয়ন, আবেদন শুরু হবে শীঘ্র

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট ব্যবসাকে টিকিয়ে রাখতে ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার গ্রান্ট দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে দ্য ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসবিএ)। খুব শীঘ্রই এই গ্রান্টের আবেদন প্রক্রিয়া শুরু হবে।

এসবিএ গ্রান্ট পেতে হলে কী করনীয় ও কারা এই গ্রান্টের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে, সেটির পূর্ণাঙ্গ তথ্য ও খসড়া অ্যাপ্লিকেশন ফর্ম এই সপ্তাহ পরেই প্রকাশ করতে পারে।

এই গ্রান্টকে বলা হচ্ছে 'রেস্টুরেন্ট রেভিটালাইজেশন ফাণ্ড (আরআরএফ)'। এই গ্রান্ট পাওয়ার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কবে আবেদন ফর্ম দেওয়া হবে, সেই তথ্য এখনো জানানো হয়নি।

হাউজ অব কংগ্রেসে রেস্টুরেন্ট ব্যবসাকে টিকিয়ে রাখতে এই গ্রান্ট বিল পাশ হয়েছে। এই গ্রান্টের আওতায় কোনো রেস্টুরেন্ট সর্বোচ্চ ৫ মিলিয়ন এবং রেস্টুরেন্টের সাথে অন্যান্য ব্যবসা থাকলে ১০ মিলিয়ন ডলার প্রদান করা হবে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট ব্যবসায়ীদের।

প্রাথমিকভাবে সাতদিনের একটি পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে পে-চ্যাক প্রোটেকশন প্রোগ্রাম এর আওতাধীন একটি আবেদন খোলা হবে। আরআরএফ গ্রান্ট পেতে কারা আগ্রহী, সেই আবেদনের প্রেক্ষিতে সেটি জানা যাবে। এই সময় কাউকে গ্রান্টের অর্থ দেওয়া হবে না।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই পাইলট প্রোগ্রাম শুরু হবে বলে জানিয়েছে এসবিএ। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনই প্রকাশ করা হয়নি।

আরআর এফ গ্রান্টে নারী, ভেটেরানস ও সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কোনো গোষ্ঠীর রেস্টুরেন্ট মালিককে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ২১ দিন এই তালিকার অন্তর্ভুক্ত রেস্টুরেন্ট মালিকরা ৫১ শতাংশ কোটা সুবিধা পাবেন।

৩ সপ্তাহ পর যে কোনো রেস্টুরেন্ট মালিক গ্রান্টের জন্য আবেদন করতে পারবে। ২৮ বিলিয়ন ডলার শেষ না হওয়া পর্যন্ত এই গ্রান্টের বরাদ্দ দেওয়া হবে।

পরীক্ষামূলক আবেদনের জন্য ভিজিট করুন-

https://www.sba.gov/document/sba-form-3172-restaurant-revitalization-funding-application-sample

বিস্তারিত জানতে ভিজিট করুন-

https://www.sba.gov/funding-programs/loans/covid-19-relief-options/restaurant-revitalization-fund#section-header-0

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত