আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের গৃহহীনদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বিচারকের নির্দেশ

লস এঞ্জেলেসের গৃহহীনদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বিচারকের নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে গৃহহীন সমস্যা মেটাতে রায় দিয়েছে আদালত। লস এঞ্জেলেসের স্কিড রো এলাকার সব গৃহহীনদের জন্য আগামী ১৮০ দিনের মধ্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক।

মঙ্গলবার (২০ এপ্রিল) সিটি ও কাউন্টি কর্তৃপক্ষের উপর এই নির্দেশ জারি করেছেন বিচারক ডেভিড ও কার্টার।

১৫০ পৃষ্ঠায় বড় এই নির্দেশনামায় ওই এলাকার সাম্প্রতিক অবস্থা উল্লেখ করেন তিনি। একই সাথে গৃহহীন সমস্যা মেটাতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন এই বিচারক।

বিচারক ডেভিড কার্টার উল্লেখ করেন, 'বছরের পর বছর ধরে বিভিন্ন উদ্যোগের কথা বলা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো লস এঞ্জেলেসের অনেক বাসিন্দা রাস্তায় থাকছে, রাস্তাতেই তাদের মরতে হচ্ছে। এই অবস্থার দ্রুত অবসান করতে হবে'।

এর আগে গতকাল মেয়র এরিক গারসেটি গৃহহীন সমস্যা সমাধানের জন্য ১ বিলিয়ন ডলার বাজেটের প্রস্তাবনা রাখেন। ডেভিড কার্টার বলেন, প্রয়োজনে এই অর্থ ব্যয় করা যাবে। অর্থ কিভাবে ব্যয় করা হবে সেই বিষয়ে সাতদিনের ভেতরে আদালতকে অবহিত করতে হবে৷

জানুয়ারির ২০২০ সাল পর্যন্ত লস এঞ্জেলেসে গৃহহীন বাসিন্দার সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪০০ জনে। লস এঞ্জেলেসে ৪১ হাজার গৃহহীনের জন্য ব্যবস্থা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত