আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গোল্ডেন স্টেট স্টিমুলাস চেক: কারা পাবেন অর্থ?

গোল্ডেন স্টেট স্টিমুলাস চেক: কারা পাবেন অর্থ?

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য কর্তৃপক্ষ গোল্ডেন স্টেট স্টিমুলাস চেক প্রদান শুরু করেছে। এই স্টিমুলাস চেকের মাধ্যমে এককালীন ৬০০ ডলার বা ১২০০ ডলার করে ভাতা প্রদান করা হবে।

ক্যালিফোর্নিয়া ফ্রেঞ্চাইস ট্যাক্স বোর্ড সূত্র অনুসারে, শুধুমাত্র নিম্ন আয়ের ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়াবাসীই এই অর্থ পাবেন। তবে যোগ্যতা ও বছরে ইনকামের উপর ভিত্তি করে এই অর্থ প্রদান করা হবে।

স্টিমুলাস চেকের অর্থ কারা পাবেন?

১) ২০২০ সালের ট্যাক্স ফাইল দাখিল করতে হবে।

২) ২০২০ ট্যাক্স বছরের অন্তত অর্ধেক সময় ক্যালিফোর্নিয়ায় বাস করে থাকলে।

৩) পেমেন্ট ইস্যুর তারিখ থেকে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হতে হবে৷

৪) পোষ্য হিসেবে টাকা উত্তোলণ করা যাবে না।

৫) বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করলে বা ক্যালিফোর্নিয়া আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট গ্রহিতা হলে।

স্টিমুলাস চেকের অর্থ পেতে হলে অবশ্যই ২০২১ সালের অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ২০২০ সালের ট্যাক্স ফাইল দাখিল করতে হবে।

ক্যালিফোর্নিয়া ফ্রেঞ্চাইস ট্যাক্স বোর্ড ওয়েবসাইট জানিয়েছে, স্টিমুলাস চেকের অর্থ যতো দ্রুত সম্ভব প্রদান করা হবে৷ ট্যাক্স দাখিলের ৪৫ দিনের মধ্যে এই অর্থ প্রদান করা হবে যদি কেউ যোগ্যতাসম্পন্ন বলে বিবেচিত হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত