আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হলিউডে মাদার্স ডে'র পার্টিতে গুলিবর্ষণ: ১ জনের মৃত্যু, আহত ৩

হলিউডে মাদার্স ডে'র পার্টিতে গুলিবর্ষণ: ১ জনের মৃত্যু, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হলিউডে মাদার্স ডে'র এক পার্টিতে বন্দুক হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো তিনজন।

রবিবার (৯ মে) রাত ১০টা ১৫ মিনিটে বন্দুক হামলার ঘটনা ঘটে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ব্রায়েন হামফেরি জানায়, হলিউডের ৬২০০ ব্লকের অ্যাফটন প্লেসে মাদার্স ডে'র পার্টি চলাকালীন সময়ে দুই ব্যক্তি প্রবেশ করে ও পার্টিতে উপস্থিত মানুষদের উপর গুলিবর্ষণ করে।

এই বন্দুক হামলায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হয়। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মাদার্স ডে উপলক্ষে সানসেট ফ্লাওয়ার স্টুডিওতে ৩০ থেকে ৪০ জন বাসিন্দা একত্রিত হয়। এই সময় তাদের উপর হামলা চালায় দুই ব্যক্তি।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ২৯, ৩৪, ৩৫ ও ৫০ বছর বয়েসী চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। এর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, এদের প্রায় সবাই এক পরিবারের সদস্য।

হামলার পর হামলাকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।

পুলিশ জানায়, হামলাকারীরা গুলি চালালে উপস্থিত অতিথিদের একজন পালটা গুলি চালায়। এই সময় হামলাকারীরা পালিয়ে যায়।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের লেফট্যানেন্ট জন রাডকে জানান, পার্টিতে গুলি চালানো একটি জঘন্যতম কাজ। সৌভাগ্যক্রমে সেখানে কোনো শিশু ছিলো না।

পুলিশ জানায়, হামলার পর অতিথিরা বিশৃঙ্খল হয়ে পড়ে এবং বেশিরভাগ প্রত্যক্ষদর্শী কোনো তথ্য না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে এটি গ্যাং সংক্রান্ত ঘটনা কী না তা নিয়ে তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত