আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভারতীয় ভ্যারিয়েন্টে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কিছু নেই: সিডিসি

ভারতীয় ভ্যারিয়েন্টে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কিছু নেই: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগের কিছু নেই। তবে ভ্যারিয়েন্ট এর প্রতি সিডিসির নজর রয়েছে।

তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) সোমবার (১০ মে) জানিয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী উদ্বেগের কারণ।

ইউসিএলএর সাথে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রাইমারি কেয়ার স্পেশালিস্ট ড. অনু শেশাদ্রি বলেন, 'এই ভ্যারিয়েন্টটি আরো বেশি সংক্রামক ও ছোঁয়াচে বলে মনে হচ্ছে৷ ভারতের আগের ভ্যারিয়েন্ট থেকে এটি আরো মারাত্মক'।

'আমাদের এই ভ্যারিয়েন্ট বিষয়ে আরো বেশি সতর্ক হতে হবে'- যোগ করেন তিনি।

মঙ্গকবার (১১ মে) ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯০ হাজার জন আর মারা গেছে ৩ হাজার ৮৭৬ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পর বেশি আক্রান্তের সংখ্যা ভারতেই। করোনায় প্রায় আক্রান্ত হয়েছে ২৩ মিলিয়ন বাসিন্দা এবং মারা গেছে ২ লাখ ৪০ হাজার জন।

এদিকে, যুক্তরাষ্ট্রে ১২ বছর থেকে ১৫ বছর বয়েসী শিশু-কিশোরদের জন্য ফাইজারের তৈরি করোনার টিকা অনুমোদন পেয়েছে।

দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দিয়েছে। এফডিএ এক বিবৃতিতে জানায়, 'করোনার বিরুদ্ধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ'।

এফডিএর কমিশনার ড. যেনেট উডকক বলেন, 'মহামারি নির্মূল করতে এবং যুক্তরাষ্ট্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকরি হবে পদক্ষেপটি'।

এখন পর্যন্ত ২৬০ মিলিয়ন ডোজ টিকা যুক্তরাষ্ট্রজুড়ে বিতরণ করা হয়েছে৷ তবে ইদানীং টিকা গ্রহণের হার কমছে।

ড. উডকক বলেন, 'অভিভাবক ও পিতা-মাতারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা টিকা অনুমোদনের আগে সকল তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে নিয়েছি।
এটি নিরাপদ'।

টিকাদান কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই হার্ড ইমিউনিটির দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত