আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে কিশোর বয়েসীদের টিকা দেওয়া শুরু হচ্ছে

লস এঞ্জেলেসে কিশোর বয়েসীদের টিকা দেওয়া শুরু হচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ১২ বছর ও এর বেশি বয়েসী কিশোর-কিশোরীদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মে) থেকে শিশু-কিশোরদের ফাইজারের টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হবে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানান কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।

ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পাওয়ার পরে ১২ থেকে ১৫ বছর বয়েসী কিশোরদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এফডিএর কমিশনার ড. যেনেট উডকক বলেন, 'মহামারি নির্মূল করতে এবং যুক্তরাষ্ট্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকরি হবে পদক্ষেপটি'।

এখন পর্যন্ত ২৬০ মিলিয়ন ডোজ টিকা যুক্তরাষ্ট্রজুড়ে বিতরণ করা হয়েছে৷ তবে ইদানীং টিকা গ্রহণের হার কমছে।

ড. উডকক বলেন, 'অভিভাবক ও পিতা-মাতারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা টিকা অনুমোদনের আগে সকল তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে নিয়েছি।
এটি নিরাপদ'।

সোমবার (৯ মে) ফাইজারের টিকাটি শিশু-কিশোর বয়েসীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে ১৬ বছর বয়েসীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে৷

ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, করোনার বিরুদ্ধে ফাইজারের টিকা শতভাগ কার্যকরী। একই সাথে এর কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত