আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলা, মৃত ৯

ক্যালিফোর্নিয়ায় রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলা, মৃত ৯

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার স্যান জোস রেল ইয়ার্ডে বন্দুক হামলার ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী স্যান্টা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির নিজস্ব কর্মী।

বুধবার (২৬ মে) সকালে স্যান্টা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির রেল ইয়ার্ডে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী নিজেও নিহত হয়েছেন।

হামলায় নিহতদের মধ্যে ট্রানজিট কর্মী রয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রানজিট অথরিটি৷ কর্তৃপক্ষ জানিয়েছে, রেল ইয়ার্ডে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এবং তারা বিস্ফোরক দ্রব্য খুঁজতে অভিযান চালিয়ে যাচ্ছে।

গান ভায়োলেন্স আর্কাইভের সূত্র অনুসারে, এই বছর যুক্তরাষ্ট্রে অন্তত ২৩০টি বড় ধরণের বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷ সাধারণত কোনো হামলায় চারজন বা এর বেশি মারা গেলে বড় ধরণের বন্দুক হামলা বলা হয় তাকে।

ঘটনা সূত্রে জানা যায়, বুধবার সকালে রেল ইয়ার্ডে এক কর্মী হঠাৎ করেই গুলি ছুঁড়তে শুরু করে। জানা যায়, রেল কর্মীদের মিটিং চলার একপর্যায়ে হঠাৎ করেই একজন গুলিবর্ষণ শুরু করে।

কর্তৃপক্ষ জানায়, গোলাগুলি চলাকালীন সময়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্যান্টা ক্লারা কাউন্টি শেরিফ লাউরিয়ে স্মিথ সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের দল সাহসী ভূমিকা পালন করেছে। তাদের যেই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারা সেটি ভালোভাবে করেছে'।

স্থানীয় গণমাধ্যম সূত্র মতে, হামলাকারীসহ নয়জন মারা গেছেন। হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানা গেলেও পুলিশ এখনো তা নিশ্চিত করেনি।

জানা যায়, গোলাগুলি শুরু হওয়ার আগে স্যান্টা ক্লারা রেলওয়ে সার্ভিসের এক বাড়িতে আগুনের সূত্রপাত হয়৷ এই ঘটনার সাথে গোলাগুলির ঘটনার যোগসূত্র আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্যান জোস ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিকা রে বলেন, পুলিশ একাধিক অপরাধজনিত ঘটনার তদন্ত করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এবং এই জন্য বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে উপস্থিত আছেন। তবে সাধারণ মানুষ এখন ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে, এই ঘটনার পর স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো বলেন, 'এটি আমাদের শহরের জন্য একটি নারকীয় দিন। এমন ঘটনা যেনো আমাদের শহরে না ঘটে, আমি সেদিকে পূর্ণ মনোযোগ দিবো'।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, 'স্যান জোসের বন্দুক হামলার ঘটনা পর্যবেক্ষণে রাখা হয়েছে'।

ফেডারেল এজেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনার তদন্ত শুরু করেছে। আর স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো জানান, তিনি ফোনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও পরিবহণ মন্ত্রী পিট বুটিগেইগের সাথে বন্দুক হামলার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত