আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলসে ডাকাতির ঘটনায় গুলিতে মৃত ১, আহত ৪

লস এঞ্জেলসে ডাকাতির ঘটনায় গুলিতে মৃত ১, আহত ৪

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের হলিউড হিলসে একটি আবাসিক ভবনের সামনে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১ জন মারা গেছেন ও ৪ জন ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুন) ভোর ২টার দিকে ব্লু'জে ওয়ে এলাকার ১৪০০ ব্লকের একটি বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হঠাৎ করে সেখানে গাড়ি নিয়ে দুজন মুখোশধারী দুর্বৃত্ত হাজির হয়। তাদের দুইজনের মধ্যে একজনের কাছে একটি হ্যান্ডগান ছিলো।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা মেগান আগুলার বলেন, 'দুর্বৃত্তরা দুইজনকে জোরপূর্বক মাটিতে শোয়ায় ও তাদের মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়'।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা সেখানে একটি রোলস রয়েস গাড়িকে অনুসরণ করে পৌঁছায়। গাড়িটির ভিতর 'ফ্যাশন নোভা' ফ্যাশন ব্র্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড সাগহাইন উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, দূর্বৃত্তরা ঘড়ি ও গয়না ডাকাতির উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়েছিলো।

ডাকাতি চলা সময়ে, সেখানে একজন সিকিউরিটি গার্ড হাজির হয়। তখন সিকিউরিটি গার্ড ও দুর্বৃত্তদের মাঝে গোলাগুলি ঘটে। এক পর্যায়ে দুবূর্ত্তরা গাড়িতে উঠে একজন তৃতীয় ব্যক্তির সাহায্যে পালানোর  চেষ্টা করে।

সিকিউরিটি গার্ডের পেটে গুলি লাগে। বর্তমানে সে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আগুলার জানান, ডাকাতির শিকার ওই দুজন ব্যক্তিও গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাগুলির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে একটি অডি গাড়ি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তাদেরকে বেভারলি হিলসের সান্তা মনিকা বোলেভার্ড ও দোহেনি ড্রাইভের  মাঝ থেকে গ্রেফতার করে।

দুর্বৃত্তদের মধ্যে একজন পেটে গুলিবিদ্ধ হয়েছিলো। গ্রেফতারস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। আরেকজন পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। গাড়ির চালক সুস্থ ও অক্ষত থাকায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশ গাড়ির ভিতর থেকে একটি আগ্নেয়াস্ত্র খুঁজে পায়। দুর্বৃত্তদের কারো পরিচয় এখনো জানা যায়নি।

আগুলার বলেন, 'এখনো বলা যাচ্ছে না যে আদৌ ঘটনাটি পূর্বপরিকল্পিত কী না'।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত