আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বারোশো একর জুড়ে ছড়িয়েছে দাবানল

ক্যালিফোর্নিয়ায় বারোশো একর জুড়ে ছড়িয়েছে দাবানল

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া কার্ন কাউন্টিতে রোববার (২৭ জুন) দাবানলের সূত্রপাত হয়েছে৷ ইন্টারস্টেট ফাইভ ও গ্রেপভাইন রোডের নিকট ১২০০ একর জুড়ে এই দাবানল ছড়িয়ে পরেছে।

কার্ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত দাবানলের মাত্র দুই শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৪৭ এর দিকে দাবানলটি প্রায় ৭০০ একর জুড়ে ছড়িয়ে পরেছিলো। কিন্তু রাত ৮টা ১৩ মিনিটে দাবানলটি দ্বিগুণ আকার ধারণ করে।

দাবানলটি ফ্রাইজার পার্কের দক্ষিণে অবস্থিত ফাইভ ফ্রিওয়ের পাশে থাকা শুষ্ক জমিতে শুরু হয়।

দাবানলটির কারণে ফাইভ নর্থ ফ্রিওয়ে এর চারপাশ দিয়ে মেঘের মত কালো ধোঁয়া ছড়িয়ে পরেছিলো।

কার্ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট, ক্যাল ফায়ার ,  ইউএসডিএ ফরেস্ট সার্ভিস , ভেন্তুরা ফায়ার ডিপার্টমেন্ট ও ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট একত্রে দাবানলটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ধারণা করা হচ্ছে যে, দাবানলটি একটি গাড়ির আগুন থেকে শুরু হয়েছে। দমকল কর্মীরা রুক্ষ পরিবেশ ও তীব্র তাপমাত্রা মোকাবিলা করছে।

দাবানলটি সংগঠিত হবার পূর্বেই লস এঞ্জেলস কাউন্টি ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি অতিরিক্ত তাপদাহের সতর্কবার্তা দিয়েছিলো। সতর্কবার্তাটি এন্তেলপ ও সান্তা ক্লেরিটা ভ্যালির জন্য ছিলো।

এন্তেলপ ভ্যালিতে রবিবারে(২৭ জুন) ১১০ ডিগ্রি তাপমাত্রা দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে যে, তাপমাত্রা আরো বাড়তে পারে।

ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্ট সিস্টেম অপারেটর জানিয়েছে, তারা পাওয়ার গ্রিডকে পর্যবেক্ষণ করছে। যদি বিদ্যুতের চাহিদা অত্যধিক বেড়ে যায়, তাহলে তারা রোলিং ব্ল্যাকআউট করতে বাধ্য হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত