আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলেসে ডেল্টা ভ্যারিয়েন্ট, ইনডোরে মাস্ক পরার নির্দেশ

লস এঞ্জেলেসে ডেল্টা ভ্যারিয়েন্ট, ইনডোরে মাস্ক পরার নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা পরিস্থিতির উন্নতি হলেও ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। তাই সব ইনডোর স্থানে বাসিন্দাদের মাস্ক ব্যবহার করতে জোর নির্দেশ দিচ্ছেন লস এঞ্জেলেসের স্বাস্থ্য কর্মকর্তারা।

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী কিংবা যারা টিকা গ্রহণ করেননি- তাদের সবার ইনডোর প্লেসে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। এটিকে সতর্কতা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে যেসব বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন, তাদের উপর মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা ছিল না।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানায়, 'গ্রোসারি, রিটেইল স্টোর, থিয়েটার বা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সেন্টার এবং কর্মক্ষেত্র যেখানে সবার টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব নয়, এমন স্থানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে'।

সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেস কাউন্টিতে শঙ্কা ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এখন পর্যন্ত বেশ কয়েক ডজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

ডেল্টা ভ্যারিয়েন্ট গত বছর ভারতে প্রথম শনাক্ত হয়। করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট আরো বেশি সহজে সংক্রমিত হয় বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৮০টি দেশে এই ডেল্টা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ডেল্টা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেলে ওয়ালেনস্কি বলেন, আমরা জানি ব্রিটেনের কেন্ট স্ট্রেইনের থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট আরো অনেক বেশি শক্তিশালী। আমরা ধারণা করছি আসন্ন মাসগুলোতে এই ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করবে'।

বর্তমানে মিসৌরি, আরাকানাসসহ অন্তত আরো তিনটি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরছে। এসব অঞ্চলের বাসিন্দাদের মধ্যে টিকা গ্রহণের হার গড় থেকেও কম।

কেইসার পার্মানেন্টের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ডেভিড ব্রোনস্টেইন বলেন, 'এটি করোনার বড় ও মারাত্মক একটি ভ্যারিয়েন্ট। এটি মানুষ থেকে মানুষে খুব সহজেই ছড়িয়ে পরে'।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এপ্রিল মাসের শেষ থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত অন্তত ৬০ জন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

ব্রোনস্টেইন বলেন, 'লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে৷ এটি প্রাথমিকভাবে বাড়ি থেকে ছড়াচ্ছে। বাড়িতে কারো ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ থাকলে তা খুব দ্রুত অন্যান্যদের মাঝে ছড়িয়ে পরে'।

স্বাস্থ্য কর্মকর্তারা এইজন্য টিকা গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছেন। তাঁরা বলছেন, যতো বেশি মানুষ টিকা গ্রহণ করবে, এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সম্ভাবনা ততোই কমে যাবে৷

ব্রোনস্টেইন বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে করোনার টিকা বেশ কার্যকরি বলে প্রমাণিত হয়েছে।
টিকা গ্রহণ করলে বাসিন্দাদের অন্তত হাসপাতালে ভর্তি হওয়ার শঙ্কা থাকবে না'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত