আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা হটস্পটের তালিকায় ঢুকলো বে এরিয়া

করোনা হটস্পটের তালিকায় ঢুকলো বে এরিয়া

ছবি: এলএবাংলাটাইমস

পুরো দেশের পাশাপাশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণ অব্যাহতভাবে বাড়তে থাকায় বে এরিয়ার পূর্বাঞ্চলকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) করোনার নতুন হটস্পটের তালিকায় যোগ করেছে।

আলামেডা কাউন্টির ড. নিকোলাস মোস বলেন, 'আমাদের এখানে সংক্রমণের সংখ্যা সাম্প্রতিক সপ্তাহে দ্বিগুণ হয়েছে৷ আমি ভয় করছি এটি আরো বাড়বে'।

তিনি আরো বলেন, 'আমরা মানচিত্র দেখলেই বুঝতে পারবো। যেসব অঞ্চলে সংক্রমণ বাড়ছে সেখানে টিকা নেওয়ার হারও কম'।

আলামেডা এবং কন্ট্রা কস্টা কাউন্টিতে ৬২ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। দেশজুড়ে টিকা গ্রহণকারী বাসিন্দার গড় ৪৮ শতাংশ। ওইসব কাউন্টিতে টিকা গ্রহণের হার বেশি হলেও এখনো ঝুঁকি রয়ে গেছে।

কন্ট্রা কোস্টা কাউন্টির জন মুইয়ের হেলথের চিফ মেডিকেল অফিসার ড. রাসেল রদ্রিগেজ বলেন, 'আমরা হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বাড়তে দেখছি। এবং যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের কেউই টিকা নেননি'।

রদ্রিগেজ জানান, বর্তমানে কনকর্ড এবং ওয়ালনাট ক্রিকের হাসপাতালগুলোতে এখন ৩৬ থেকে ৭৭ বছর বয়েসী ১৬ জন রোগী ছিল। এর মধ্যে টিকা গ্রহণ না করায় সবাই এখন আফসোস করছে।

ইমার্জেন্সি মেডিসিন জাকারবার্গ স্যান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের ড. ক্রিস কলওয়েল বলেন, মানুষ যদি টিকা গ্রহণ না করে, তবে যে কোনো সময় করোনার কোনো ভ্যারিয়েন্ট টিকার থেকে শক্তিশালী হয়ে উঠবে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে গত দুই সপ্তাহ যাবত লস এঞ্জেলেস কাউন্টিতে ধারাবাহিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর আগে ভারত এবং ব্রিটেনে ছড়ি ঘুরিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এর প্রভাবে দুই দেশে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক বৃদ্ধি পায়।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সিংহভাগ রোগীর দেহেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে৷

রাজ্য কর্তৃপক্ষ প্রকাশিত তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। শুক্রবার পর্যন্ত কাউন্টির হাসপাতালগুলোতে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৩৩৬ জন। বৃহস্পতিবার রোগীর সংখ্যা ছিল ৩২০ জন। এর মধ্যে শুক্রবারে জরুরি বিভাগে রোগী ভর্তি ছিল ৮৩ জন। আর এর আগের দিন রোগীর সংখ্যা ছিল ৭৯ জন।

এখন পর্যন্ত লস এঞ্জেলেসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৪৩৪ জন।

মেরিন কাউন্টি পাবলিক হেলথ অফিসার ড. ম্যাট উইলিস বলেন, 'ক্যালিফোর্নিয়ায় করোনায় যারা মারা গেছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের কেউই টিকা গ্রহণ করেননি'।

ড. উইলিস বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট ক্যালিফোর্নিয়া এবং বে এরিয়াতে বেশ ভালো ভাবেই ছড়িয়ে যাচ্ছে৷ এটি আগের থেকে আরো বেশি সংক্রামক এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যেই এটি বেশি করে ছড়াচ্ছে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত