আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

তবে আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। 

শুক্রবার (৯ জুলাই) ক্যালিফোর্নিয়া হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়ে বলেন, 'বাচ্চারা সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারবে, সিডিসির নির্দেশনা অনুযায়ী সেটি নিশ্চিত হওয়া গেলো'।

তবে সিডিসির মাস্ক ব্যবহারের নির্দেশনার বিপরীতে যেয়ে ড. ঘ্যালি বলেন, 'যেসব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো সুযোগ নেই, সেখানে মাস্কের ব্যবহার সংক্রমণ ঠেকাতে সবচেয়ে কার্যকরী'৷

তিনি বিবৃতিতে বলেন, 'মাস্ক ব্যবহার জারি রাখলে যেসব বাচ্চা টিকা গ্রহণ করেছে বা যারা টিকা গ্রহণ করেনি, তাদের সবাই নিরাপদে থাকবে'।

ড. ঘ্যালি বলেন, ‘মাস্ক ব্যবহার একটি সহজ এবং কার্যকর পদ্ধতি। আশা করি শিক্ষার্থীরা বিদ্যালয়ে কোন প্রকার চিন্তা ছাড়া চলাফেরা করতে পারবে'।

শিক্ষাপ্রতিষ্ঠানের উপর প্রণীত নতুন নির্দেশনাগুলো হলো-

১) বিদ্যালয়ে বিরতি কিংবা আউটডোর কার্যক্রমের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নয়। কিন্তু লযারা টিকা নেয়নি, তাদের সবসময় মাস্ক ব্যবহার করতে হবে৷

২) নিয়ম করে হাত ধোয়া এবং স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ। আর যদি কোনো শিশু বা কর্মীরা অসুস্থবোধ করেন তবে তাদের বাড়ি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

৩) নিয়মিত করোনা পরীক্ষা করা। কিন্তু সিডিসির নির্দেশনা অনুযায়ী, যারা সুস্থ তাদের করোনা টেস্ট করার প্রয়োজন নেই।

৪) শিক্ষার্থীদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দিলে সংক্রমণ ভালোমতো মোকাবিলা করা যাবে।  কিন্তু সিডিসি টিকা নেওয়ার ওপর ভিত্তি করে গ্রুপ করতে নিষেধ করেছে। তাদের মতে শিক্ষার্থীদেরকে জাতি, ধর্ম  বা অন্যকিছুর ওপর ভিত্তি করে ভাগ করাটা অন্যায়।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত