আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডিজনিল্যান্ড ভ্রমণেও মাস্ক ব্যবহার করতে হবে

ডিজনিল্যান্ড ভ্রমণেও মাস্ক ব্যবহার করতে হবে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রেজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনার সংক্রমণ আবারো বাড়ছে। ক্যালিফোর্নিয়াতেও এই সংকট সৃষ্টি হয়েছে৷

এর প্রেক্ষিতে ডিজনিল্যান্ড ও ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড কোনো ইনডোর স্থানে মাস্ক ব্যবহার করার নির্দেশনা জারি করেছে৷ যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে, তাদেরকেও এই নির্দেশনা মেনে চলতে হবে। আগত দর্শনার্থী ও পার্কের কর্মী, সবাইকে নির্দেশনাটি মেনে চলতে হবে৷

আগামী জুলাই মাসের ৩০ তারিখ থেকে দুই বছরের উপর বয়েসী সকল দর্শনার্থী ও কর্মীদের উপর এই নিয়ম চালু হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, 'স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মীদের নির্দেশনা মোতাবেক আমরাও স্বাস্থ্য ও সুরক্ষা গাইডলাইন নিয়ে কাজ করছি। ফলে দুই বছরের উর্ধে সকল দর্শনার্থী এবং কর্মীদের মাস্ক ব্যবহার করতে হবে।

এর আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদেরকে ইনডোর পাবলিক সেটিং-এ মাস্ক ব্যবহার করতে হবে। ক্যালিফোর্নিয়া রাজ্যেও বুধবার একই রকম নির্দেশনা জারি করা হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবের দেশজুড়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন নির্দেশনা জারি করে সিডিসি।

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারো করোনার প্রভাবে হাসপাতালে রোগীর সংখ্যা আগের থেকে বেড়েছে। রাজ্যের পরিসংখ্যানে দেখা গেছে, অন্তত ৯০০ জন বাসিন্দা ভাইরাসের কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত দুই সপ্তাহ থেকে সংখ্যাটি দ্বিগুণ বেড়ে গেছে৷

মঙ্গলবার (২৭ জুলাই) প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, লস এঞ্জেলেসের হাসপাতালে বর্তমানে ৮৯১ জন রোগী ভর্তি রয়েছে। এর আগের দিন রোগী ছিল ৮২৫ জন। মার্চের ১৩ তারিখের পর যা সর্বোচ্চ ও জুলাই ১০ তারিখের পর এটা দ্বিগুণ। জুলাই এর ১০ তারিখের দিকে হাসপাতালে রোগী ছিলো ৩৭২ জন।

রাজ্যের পরিসংখ্যানে আরো দেখা গেছে, সোমবার ১৯৫ জন বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি ছিল। তবে গত শীতকালীন সংক্রমণের থেকে সংখ্যাটি অনেক কম।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথের ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট করোনার ধরণগুলোর মধ্যে সবচেয়ে আগ্রাসী এবং মরণঘাতি। বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির মোট সংক্রমণের ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে হচ্ছে।

তবে এখন পর্যন্ত অন্যান্য সময়ের থেকে করোনায় মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে। জুলাই মাসের ৩ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সংক্রমণের হার বেড়ে গেছে অন্তত ১৩৫ শতাংশ।

ফেরের বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার বিকল্প নেই'।

শুক্রবারে কাউন্টিতে গড় শনাক্তের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। বৃহস্পতিবারেও শনাক্তের হার কাছাকাছিই ছিল। এর এক মাস আগে শনাক্তের হার ছিল মাত্র দশমিক ৭ শতাংশ।

গত এক মাস ধরে লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে প্রধান সংক্রামক হয়ে উঠেছে। এরই মধ্যে মার্চের পর টানা সর্বোচ্চ শনাক্তের হার বেড়ে গেছে।

কাউন্টি পাবলিক হেলথ ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৪৯ বছর বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারে শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ বাসিন্দাই তরুণ ও মধ্যবয়েসী।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশ বাসিন্দাই টিকা গ্রহণ করেননি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেল ওয়ালেনস্কি জানান, দেশজুড়ে মোট করোনা আক্রান্তের ৯৭ শতাংশ বাসিন্দা কখনো টিকা গ্রহণ করেনি।

টিকা গ্রহণের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেসের ৬০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্তত ৭০ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন। তবে এখনো লাখ-লাখ বাসিন্দা টিকা গ্রহণ করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত