আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় খামারের জন্য নতুন নীতিমালা, বাড়তে পারে মাংসের দাম

ক্যালিফোর্নিয়ায় খামারের জন্য নতুন নীতিমালা, বাড়তে পারে মাংসের দাম

ছবি: এলএবাংলাটাইমস

আগামী বছরের শুরু থেকে ক্যালিফোর্নিয়ার পশু খামার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। ২০১৮ সালে পাশ হওয়া প্রাণী কল্যাণ প্রস্তাব অনুযায়ী আগামী বছর থেকে শূকর, ডিম পাড়া মুরগী ও বাছুরদের থাকার স্থান বড় করতে হবে। যাতে প্রাণীগুলো গাদাগাদি করে না থাকে।

জাতীয় বাছুর ও ডিম উৎপাদকরা আশাবাদী যে তারা নতুন প্রস্তাবটি মেনে চলতে পারবে। অপরদিকে, শূকর খামারগুলোর মধ্যে মাত্র শতকরা ৪ ভাগ খামার নতুন নিয়ম পালন করছে। যদি রাজ্য সরকার কিংবা আদালত সাময়িক সময়ের জন্য রাজ্যে নিয়ম ভঙ্গকারী খামারদের মাংস বিক্রি করতে না দেয়, তাহলে রাজ্যে ভয়াবহ রকমের মাংসের অভাব দেখা দিবে।

জানুয়ারির আগে আগে পুরো খামার ব্যবস্থায় পরিবর্তন না আনলে,খামারীরা ক্যালিফোর্নিয়াতে শূকরের মাংস সরবরাহ করতে পারবে না। দেশে উৎপাদিত মোট শূকরের মাংসের শতকরা ১৫ ভাগ ক্যালিফোর্নিয়া রাজ্যে সরবরাহ করা হয়।

প্রতি মাসে ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্ট ও মুদি দোকানগুলো ১১ কোটি কেজি শূকরের মাংস বিক্রি করে। এর মধ্যে মাত্র ২ কোটি শূকরের মাংস রাজ্যের ভিতরে উৎপাদন করা হয়।

নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির একজন অর্থনীতিবিদ বেরি গুডউইন জানান, নতুন নিয়মমালার কারণে শূকর উৎপাদনের খরচ পূর্বের চেয়ে শতকরা ১৫ ভাগ বেশি বৃদ্ধি পাবে।

হাটামিয়া গ্রুপের একটি গবেষণা মোতাবেক জানা যায়, যদি ক্যালিফোর্নিয়া রাজ্যে হঠাত করে শূকরের মাংসের সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে মূল্য শতকরা ৬০ ভাগ বৃদ্ধি পাবে। এই হিসাব মোতাবেক, ৬ ডলারের একটি মাংসের প্যাকেটের মূল্য তখন ৯ দশমিক ৬ ডলারে পৌঁছাবে।

ক্যালিফোর্নিয়ার খাদ্য ও কৃষি বিভাগ জানায় যে এখনো পর্যন্ত সম্পূর্ণ নীতিমালা প্রকাশ না করা গেলেও নীতিমালার মূল কথাগুলো বহু আগেই প্রকাশ করা হয়েছে।

শূকরের মাংস উৎপাদকরা নীতিমালাটির বিরুদ্ধে মামলা করলেও আদালত তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। জাতীয় শূকর উৎপাদক কাউন্সিল ও ক্যালিফোর্নিয়ার অধিকাংশ রেস্টুরেন্ট এবং ব্যবসায় প্রতিষ্ঠান গভ। গেভিন নিউসমের কাছে নীতিমালা বাস্তবায়নের সময় পিছানোর আবেদন করেছে।

বর্তমানে শূকরের খামারগুলোতে ২০ স্কয়ার ফুট জায়গায় একদল শূকরকে রাখা হয়। নতুন নীতিমালা অনুসারে, ২৪ স্কয়ারফুট জায়গায় একদল শূকরকে রাখতে হবে। এর ফলে শূকরগুলো নড়াচড়া করার জন্য পর্যাপ্ত জায়গা পাবে।

আইওহা রাজ্যের শূকরচাষী ডোয়াইট মগলার জানান যে নতুন নীতিমালা পালন করতে হলে তার ৩০ লাখ ডলার ব্যয় করে খামারকে পুনর্নির্মাণ করতে হবে। এই বিশাল অংকের টাকা যোগানোর জন্য প্রতি শূকরে মূল্য ২০ ডলার করে বাড়াতে হবে।

ক্যালিফোর্নিয়ার নতুন নীতিমালা কসাইখানাগুলোর জন্য সমস্যা তৈরি করতে পারে। নতুন নীতিমালার কারণে, কসাইখানাগুলোর এখন একটি নতুন পদ্ধতি বানাতে হবে যার মাধ্যমে অতি সহজেই ক্যালিফোর্নিয়ার জন্য বরাদ্দকৃত মাংসগুলোর হিসেব রাখা যাবে।

অবশ্য, গবেষকরা জানিয়েছে যে ক্যালিফোর্নিয়াতে শূকরের দাম বৃদ্ধি পেলেও অন্যান্য রাজ্যগুলো মূল্য আগের মতোই থাকবে। হয়তোবা এই নীতিমালা একসময় পুরো দেশ জুড়ে প্রযোজ্য হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত