আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে মৃত ১, শিশুসহ আহত ৫

ক্যালিফোর্নিয়ার গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষে মৃত ১, শিশুসহ আহত ৫

ছবি: এলএবাংলাটাইমস

বৃহস্পতিবার সন্ধ্যায় ১০১ ফ্রি-ওয়েতে একটি এসইউবি গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে ১ জন ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনই শিশু।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, এসইউবি গাড়িটি দক্ষিণদিকের লেনে প্রবেশ করে লেনের বিপরীতে দ্রুত গতিতে চলছিলো। এঅবস্থায় হঠাত করে গাড়িটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের নিকোলাস প্রাঞ্জ দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্যে নিয়োজিত ছিলেন। তিনি জানান, দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও চারজন শিশু আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন মহিলা ঘটনাস্থলেই মারা যায়। 

দুর্ঘটনায় আহত ৫ জন ও মৃত মহিলাটি একইসাথে এসইউবি গাড়িটিতে অবস্থান করছিলো। ট্রাকের ড্রাইভারটি দুর্ঘটনায় আহত হয়নি।

সংঘর্ষটির কারণে ১০১ ফ্রিওয়েকে আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিলো।

বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে দক্ষিণামুখী লেনগুলো থেকে মাত্র দুইটি লেন খুলে দেওয়া হয়েছিলো।

সিএইচপি জানায়, এসইউবি গাড়িটির চালক সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ পরবর্তীতে তাকে ধরতে সক্ষম হয়।

সিএইচপি জানায়, চালকের নাম সিজার ইবান তোরেস। সিজারকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

মদ বা অন্য কোন মাদকবস্তুর প্রভাবে সংঘর্ষটি ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।

শুক্রবার ভোর ২টা ৩০ মিনিটের দিকে সকল লেন খুলে দেওয়া হয়েছিলো।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত