আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে সংক্রমণ কমেনি, এর মধ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

লস এঞ্জেলেসে সংক্রমণ কমেনি, এর মধ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। তবে এর আগে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই।

দ্য ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানায়, রবিবার (১৫ আগস্ট) নতুন করে ৩ হাজার ৩৫৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ জন। তবে সাপ্তাহিক ছুটি থাকায় আসল সংখ্যা লিপিবদ্ধের দেরি হয়, প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার কাউন্টির হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিল ১ হাজার ৬৫৩ জন। এর আগের সপ্তাহ থেকে রোগীর সংখ্যা ৫১ শতাংশ বেড়েছে। তখন রোগী ভর্তি ছিল ১ হাজার ৯৬ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের সাম্প্রতিক প্রভাব লস এঞ্জেলেসে কিছুটা কমলেও আসন্ন সপ্তাহে তা আবারো বাড়তে পারে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে শুরু করলে করোনা পরীক্ষার পরিমাণ বাড়বে ও সেই অনুপাতে আক্রান্তও বাড়বে।

উপসর্হবিহীন সংক্রমণ ঠেকাতে কিছু কিছু প্রতিষ্ঠানে নিয়মিত করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে৷ এছাড়া সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গভর্নর গেভিন নিউসাম এর আগে ঘোষণা দিয়েছেন, রাজ্যের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের অবশ্যই টিকা গ্রহণ করতে হবে বা সপ্তাহান্তে করোনা পরীক্ষা করাতে হবে৷ এছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মীদের প্রতি সপ্তাহান্তে করোনা পরীক্ষা করা হবে৷ টিকা গ্রহণকারীদের এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

রবিবার কাউন্টির দৈনিক শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৬ শতাংশ। শনিবার ছিল ৪ দশমিক ৮ শতাংশ। এর আগের মঙ্গলবার ছিল ৪ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যারা টিকা গ্রহণ করেননি, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে তাদের মৃত্যু ও আক্রান্তের সম্ভাবনা টিকাগ্রহণকারীদের থেকে চার গুণ বেশি।

কর্তৃপক্ষ জানিয়েছে, যারা টিকা গ্রহণ করেছেন ও যারা টিকা গ্রহণ করেননি, তাদের আক্রান্তের হারের মধ্যে বেশ পার্থক্য আছে। উদাহরণ স্বরূপ, যারা টিকা গ্রহণ করেননি, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনার হার টিকা গ্রহণকারীদের হারের থেকে ১৪ গুণ বেশি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের প্রতি এক লাখে মাত্র একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত